West Bengal Weather: ১২ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় কয়েক পশলা বৃষ্টি! একনজরে বাংলার আবহাওয়া
West Bengal Weather: সকাল থেকে মাঝে মধ্যে বেশ কয়েক পশলা বৃষ্টি হয়েছে কলকাতা ও আশপাশের এলাকায়। এদিন উত্তর ও দক্ষিণ মিলিয়ে ১২ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। বৃষ্টি চলবে সোমবারেও জানিয়েছে আবহাওয়া দফতর।
রবিবার বিকেলে দেওয়া উত্তরবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, রবিবার বাকি সময়ের জন্য এবং সোমবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।

রবিবার বিকেলে দেওয়া দক্ষিণবঙ্গের আবহাওয়ার (West Bengal Weather) পূর্বাভাস অনুযায়ী, রবিবারে বাকি সময়ের জন্য এবং সোমবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হাল্কা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে।
রবিবার বিকেলে আবহাওয়া দফতর (West Bengal Weather) জানিয়েছে, আগামী ২৪ ঘন্টার জন্য জন্য কলকাতা ও আশপাশের এলাকার আকাশ আংশিক ভাবে মেঘাচ্ছন্ন থাকবে। বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। আপাতত কলকাতায় ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৩ ও ২৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। শনিবার যা ছিল ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস। আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯০ শতাংশ আর সর্বনিম্ন ৭২ শতাংশ। গত ২৪ ঘন্টায় বৃষ্টি হয়েছে ২.৫ মিলি।
উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা, ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
| পশ্চিমবঙ্গের শহরের নাম | সর্বোচ্চ তাপমাত্রা(০c) | সর্বনিম্ন তাপমাত্রা(০c) |
| আসানসোল | (২৯.২) | ২৫.৮ (২৬.১) |
| বহরমপুর | (৩২) | ২৭.৪ (২৮) |
| বাঁকুড়া | (২৯.২) | ২৪.৫ (২৫.১) |
| বর্ধমান | (৩১) | ২৩.৮ (২৫) |
| কোচবিহার | (৩২.৫) | ২৭.২ (২৬.৯) |
| দার্জিলিং | (১৯) | ১৬ (১৬.৫) |
| কালিম্পং | (২৪.৬) | ২০.৫ (২০.৫) |
| দিঘা | (৩০.৭) | ২৭.৫ (২৭.২) |
| কলকাতা | (৩২.৩) | ২৬.৯ (২৮.৫) |
| দমদম | (৩৩.২) | ২৭.১ (২৮.২) |
| কৃষ্ণনগর | (৩১.৪) | ২৬.৬ (২৭.৪) |
| মালদহ | (৩২.৩) | ২৭.৪ (২৮) |
| মেদিনীপুর | (৩০.২) | ২৫.৬ (২৭.৫) |
| শিলিগুড়ি | (৩৪.৩) | ২৮ (২৭.৬) |
| শ্রীনিকেতন | (৩১) | ২৬ (২৭.১) |
| সুন্দরবন | (৩০.৫) | ২৭ (২৭) |












Click it and Unblock the Notifications