বাংলায় অশান্তি নিয়ে কেন্দ্রের ভর্ৎসনার পাল্টা জবাব 'পরিস্থিতি নিয়ন্ত্রণে'! আর কী জানাল মমতার সরকার

বসিরহাট জ্বলছে। খুন আর পাল্টা খুনের রাজনীতিতে এই মুহূর্তে তপ্ত গোটা এলাকা। শনিবার রাতের সন্ত্রাসে গোটা এলাকা থমথমে হওয়ার পর রবিবার সকলে সন্দেশখালির ন্যাজাটের ঘুম ভেঙেছে কোথাও ছেলে হারাবার আর্তনাদে , কোথাও বা চোখের সামনে স্বামীর মৃত্যুকে দেখবার কান্নায়। এরপরই পরিস্থিতি সম্পর্কে খোঁজ নিতে রাজ্যকে চিঠি পাঠায় অমিত শাহের দফতর স্বরাষ্ট্র মন্ত্রক।

 স্বরাষ্ট্রমন্ত্রক যা জানিয়েছে

স্বরাষ্ট্রমন্ত্রক যা জানিয়েছে


স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রাজ্যকে ভর্ৎসনা করা হয়। কেন্দ্রের তরফে জানানো হয়েছে , বাংলার আইনি পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যর্থ হয়েছে মমতা সরকার। স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে গোটা পরিস্থিতি নিয়ে গভীর চিন্তাও প্রকাশ করা হয় স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে।

 এরপর রাজ্যের চিঠি

এরপর রাজ্যের চিঠি

স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে চিঠি আসতেই , বাংলার মুখ্য সচিব রাজ্যের পরিস্থিতি নিয়ে কেন্দ্রকে উত্তর পাঠান। তিনি জানান বাংলার পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি জানিয়েছেন, কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা রাজ্যে ঘটে চলেছে। যা দুষ্কৃতীদের কাজ। ঘটনাগুলির বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার কথাও জানানো হয়েছে।

মুখ্য় সচিবের আশ্বাস

কেন্দ্রকে মুখ্যসচিবের তরফে জানানো হয়েছে, কোনও পরিস্থিতিতেই কোনওরকম ভাবে অপ্রীতিকর অবস্থা তৈরি হবে না। এবিষয়ে কেন্দ্র আশ্বস্ত থাকতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+