West Bengal: বাংলায় এসে হেনস্তার শিকার বিহারের যুবক! গর্জে উঠলেন মোদীর মন্ত্রী, দিলেন নীতীশকে বড় বার্তা

West Bengal: কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীতে পরীক্ষা দিতে এসে বাংলায় হেনস্তার শিকার হতে হল বিহারের দুই যুবক। এই ঘটনার অভিযোগ উঠেছে শিলিগুড়ির একটি সংগঠনের কর্মকর্তার বিরুদ্ধে। ঘটনায় ইতিমধ্যে দুই ব্যক্তিকে আটক করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসওজি এবং শিলিগুড়ি থানার পুলিশ।

ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। ঘটনায় ব্যবস্থা অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি বিজেপির। একই সঙ্গে ঘটনার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারকে আক্রমণ শানিয়েছেন কেন্দ্রীয়মন্ত্রী গিরিরাজ সিং এবং চিরাগ পাসোওয়ান। যদিও তৃণমূলের দাবি, এয়টা সম্পূর্ণটাই স্থানীয় একটি বিষয়। এতে রাজনীতি জড়ানো নিয়ে প্রশ্ন শাসকদলের মুখপাত্র কুণাল ঘোষের।

West Bengal

West Bengal: এক নজরে ঘটনা-

জানা গিয়েছে, বিহার থেকে পরীক্ষা দিতে শিলিগুড়িতে এসেছিল দুই যুবক। সেই যুবকদের হেনস্থার করেন একটি সংগঠনের কর্মীরা। সেই হেনস্থার ভিডিও ইতিমধ্যে সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেওয়া হয়। এরপরই নড়েচড়ে বসে পুলিশ প্রশাসন৷ বৃহস্পতিবার শিলিগুড়ির এসএফ রোড থেকে রজত ভট্টাচার্য নামে ওই ব্যক্তিকে ধরে থানায় নিয়ে আসে পুলিশ। পরে ঘটনায় আরও এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাঁর নাম গিরিধারী রায়।

মুলত বিহার থেকে কেন পশ্চিমবঙ্গে চাকরি করতে আসবে এমন প্রশ্ন তুলে এই হেনস্তা বলে অভিযোগ। রজত ভট্টাচার্য অবশ্য দাবি করেন বিহার থেকে জাল নথি নিয়ে এসে এখানে পরীক্ষা দিতে এসেছিল ওই দুই যুবক। তাদের পুলিশের হাতে তুলে দিতে চেয়েছিলেন তবে বিহারের বাসিন্দা দুই যুবককে হেনস্তার ভিডিও সমাজ মাধ্যমে ভাইরাল হতেই বিতর্ক শুরু হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

ভাইরাল হওয়া ভিডিও পোস্ট করে চিরাগ পাসোওয়ান লিখছেন, বিহারের দুই ছাত্রকে মারধরের ঘটনা দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়। আরও একবার মুখ্যমন্ত্রী বিহারীদের অপমান করলেন। বাংলায় [পরীক্ষা দিতে যাওয়া কি কোনও অন্যায়? মুখ্যমন্ত্রীকে প্রশ্ন বিজেপি নেতার। এমনকি সমস্ত বিরোধী দল কেন চুপ এই বিষয়ে তা নিয়েও প্রশ্ন তোলেন। এই বিষয়ে বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকে ট্যাগ করে চিরাগের দাবি, ঘটনার তদন্ত করে অবিলম্বে ব্যবস্থা নিন।

এই প্রসঙ্গে তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের দাবি, তৃণমূল দেশের প্রত্যেক নাগরিকের গণতান্ত্রিক অধিকারে বিশ্বাসী। দেশের প্রত্যেক নাগরিক যে কোনও জায়গায় যেতে পারে। তবে এই ঘটনাকে স্থানীয় একটুই ঘটনা বলেই দাবি তৃণমূল নেতার।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+