ভোটের ফলের পরে তিনজনের মুণ্ডু চেয়ে পোস্টার পড়ল হাওড়ায়
হাওড়া, ১৭ মে : ভোট পরবর্তী নানা হিংসার সাক্ষী থেকে রাজ্যের বিভিন্ন জেলা। শাসক-বিরোধী এই দ্বন্দ্ব রাজ্য রাজনীতিতে নতুন কিছু নয়। ১৯ মে ফলাফল পরবর্তী সময়েও যে এই হিংসা অব্যাহত থাকতে চলেছে তার প্রমাণ মিলল এদিন হাওড়ায়।
বিধানসভা নির্বাচনের সমস্ত UPDATE পড়ুন
জীবন বিশ্বাস, বাচ্চু মুদি ও শ্যামল হাজরা নামে তিনজনের মুণ্ডপাতের দাবি করে পোস্টার পড়ল মধ্য হাওড়ার একটি এলাকায়। এই তিনজন এলাকায় সিপিএম কর্মী বলে পরিচিত। আগামী ১৯ মে থেকে ৩০ মে-র মধ্যে মুণ্ডপাত করা হবে বলে পোস্টারে প্রচ্ছন্ন হুমকিও দেওয়া হয়েছে।

স্বাভাবিকভাবেই এই ঘটনার পরে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের দিক অভিযোগের তির উঠেছে। যেভাবে দলের শীর্ষ নেতৃত্ব খানিক বদলা নেওয়ার ভঙ্গিতে নানা সময়ে কথা বলেছেন, তাতে দলীয় কর্মীরা উৎসাহিত হয়ে এমন কাজ করলেও বিরাগভাজন হবে না। এবং বিশ্বাস তৈরি হয়েছে। যদিও সমস্ত অভিযোগ শাসক দল অস্বীকার করেছে।
এই ঘটনার পরে থানায় অভিযোগ জানানো হয়েছে। পোস্টারে নাম থাকা বাচ্চু মুদির বক্তব্য, এলাকার সাধারণ মানুষকে ভয় দেখানোর চেষ্টা করছে তৃণমূল। সেজন্যই এই পোস্টার লাগিয়েছে। যা শুনে হাওড়া জেলা তৃণমূল সভাপতি অরূপ রায়ের মন্তব্য, ঘটনাটি হাস্যকর। তাঁর দল চুনোপুঁটিদের জন্য পোস্টার লাগায় না।












Click it and Unblock the Notifications