উপনির্বাচনের গেরোয় তিন জেলায় স্থগিত প্রাথমিক টেটের ইন্টারভিউ
২১ অক্টোবর থেকে ২৮ অক্টোবর প্রাথমিক টেট উত্তীর্ণদের ইন্টারভিউ প্রক্রিয়া চলবে ঘোষণা হয়েছিল আগেই। শেষপর্যন্ত উপ নির্বাচনের গেরোয় স্থগিতই করা হল পূর্ব মেদিনীপুর, কোচবিহার ও বর্ধমানের ইন্টারভিউ পর্ব।
কলকাতা, ১৯ অক্টোবর : ২১ অক্টোবর থেকে ২৮ অক্টোবর প্রাথমিক টেট উত্তীর্ণদের ইন্টারভিউ প্রক্রিয়া চলবে ঘোষণা হয়েছিল আগেই। তখনই আশঙ্কা করা হয়েছিল তিন জেলার টেট-ভবিষ্যৎ নিয়ে। শেষপর্যন্ত উপ নির্বাচনের গেরোয় স্থগিতই করে দেওয়া হল পূর্ব মেদিনীপুর, কোচবিহার ও বর্ধমানের ইন্টারভিউ পর্ব।
আগামী ১৯ নভেম্বর তিন জেলায় উপনির্বাচন। ২৬ অক্টোবর বিজ্ঞপ্তি জারি হবে। নিয়মমতো নির্বাচনের এক মাস আগে থেকেই নির্বাচনী আচরণ বিধি লাগু হয়। তাই ইন্টারভিউ প্রক্রিয়া আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ।

প্রাথমিক শিক্ষা সংসদের তিন জেলার সভাপতি জানান, নির্বাচন হয়ে যাওয়ার পর মৌখিক পরীক্ষা বা নিয়োগ সংক্রান্ত যাবতীয় কাজ হবে জেলায়। যদিও শুধুমাত্র মৌখিক পরীক্ষা নেওয়ার জন্য কমিশনের অনুমতি চাওয়া হয়েছিল। কিন্তু পর্ষদ তা অনুমোদন করেনি। তাই পরীক্ষার্থীদের এসএমএস বা ই মেল- কিছুই করা হচ্ছে না।
পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য জানিয়েছেন, আমরা ইন্টারভিউ বা নিয়োগ পক্রিয়ার জন্য প্রস্তুত। অনুমতি পাওয়া গেলে আগেই হতে পারে। না এলে ভোট মিটলেই শুরু হবে প্রাথমিকে নিয়োগ সংক্রান্ত যাবতীয় কাজকর্ম। কোনও বিতর্কে যাব না আমরা।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications