West Bengal Weather Update: ৩৮ ডিগ্রিতে পোঁছে যেতে পারে তাপমাত্রা! বাংলায় ভয়ঙ্কর পূর্বাভাস হাওয়া অফিসের

West Bengal Weather Update: সকাল হলেই ঠান্ডার আমেজ, বেলা বাড়তেই গরম! আবার সূর্য ডুবলেই ঠান্ডার আমেজ। তবে খুব শীঘ্রই বদল হতে চলেছে বাংলার আবহাওয়া। সামনেই দোল এবং হোলির উৎসব। আর সেই সমপ্য পারদ অনেকটাই চড়বে বলে পূর্বাভাস আলিপুর হাওয়া অফিসের। এমনকী কলকাতায় ৩৫ ডিগ্রি ও জেলায় জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি তাপমাত্রা পেরিয়ে যেতে পারে বলেও ইঙ্গিত হাওয়া অফিসের।

আবহাওয়াবিদরা বলছেন, এবারের রঙের উৎসব গত কয়েক বছরের মধ্যে সবথেকে উষ্ণ হবে। কিন্তু কেন এমন অবস্থা? কি বলছেন আবহাওয়াবিদরা? একনজরে দেখে নিন উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের আবহাওয়া কেমন থাকবে (West Bengal Weather Update) ?

West Bengal

West Bengal Weather Update: নতুন করে তৈরি হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা

হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, নতুন করে তৈরি হয়েছে পশ্চিমী ঝঞ্ঝা। এর মধ্যেই অসমে রয়েছে একটি ঘুর্ণাবর্ত। এর ফলেই তাপমাত্রা ওঠানামা করছে। তবে আজ শনিবার থেকে আবহাওয়ার বদল ঘটবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা বাড়তে শুরু করবে। রাতেও গরম অনুভূত হবে বলে পূর্বাভাস। এমনকী আগামী ১০ই মার্চের পর তাপমাত্রা আরও বাড়বে বলে অনুমান আবহাওয়া দফতরের। আবহাওয়া অফিসের পূর্বাভাস, জেলায় জেলায় তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াসে উঠে যেতে পারে। আপাতত আগামী ২৪ ঘণ্টায় বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন পরিষ্কার আকাশ।

West Bengal Weather Update: কেমন থাকবে কলকাতার তাপমাত্রা

কলকাতার তাপমাত্রা গত ২৪ ঘণ্টা আগেও ১৮ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ছিল। ফলে শরীরে ঠান্ডার অনুভূতি লাগছিল। তবে আগামী ২৪ ঘণ্টায় পরিস্থিতির অনেকটাই ঘটবে বলে ইঙ্গিত। পূর্বাভাসে হাওয়া অফিসের পূর্বাভাস, আগামী মঙ্গলবারের মধ্যে কলকাতার তাপমাত্রা ৩৪ থেকে ৩৫ ডিগ্রি সেলসিয়াস ছুঁতে পারে। এমনকী গরম হাওয়া বইতে পারে বলেও অনুমান আবহাওয়া দফতরের।

West Bengal Weather Update: উত্তরবঙ্গের আবহাওয়া

বজ্রবিদ্যুত সহ হালকা বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গে। বিশেষ করে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। পূর্বাভাস আজ শনিবার বাড়বে বৃষ্টির পরিমাণ। চার জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। দার্জিলিং ও কালিম্পং জেলার সঙ্গে আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতেও হালকা বৃষ্টির পূর্বাভাস। তবে সোমবার শুষ্ক আবহাওয়া উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকবে।

মঙ্গলবার থেকে বৃষ্টির সম্ভাবনা। মঙ্গল ও বুধবার দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই চার জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আগামী ২৪ ঘন্টায় তাপমাত্রা একই রকম থাকবে। আক শনিবার থেকে পরবর্তী দু-তিন দিনে তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে বলে পূর্বাভাস।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+