তিন তালাক নিয়ে সুপ্রিম কোর্টের রায়, স্বাগত জানাল রাজ্য বিজেপি
তিন তালাক নিয়ে সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরেই রাজ্য় বিজেপি দফতরে খুশির হাওয়া। দলের রাজ্য দফতরের সামনে সমবেত হওয়া মুসলিম মহিলাদের মিষ্টি খাওয়ান মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়
তিন তালাক নিয়ে সুপ্রিম কোর্টের রায় ঘোষণার পরেই রাজ্য বিজেপি দফতরে খুশির হাওয়া। দলের রাজ্য দফতরের সামনে সমবেত হওয়া মুসলিম মহিলাদের মিষ্টি খাওয়ান মহিলা মোর্চার সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়।

তিন তালাক নিয়ে সুপ্রিম কোর্টের রায়কে স্বাগত জানিয়েছেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। রায়ের মাধ্যমে মুসলিম মহিলাদের স্বীকৃতি দেওয়া হয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি।
সাংবাদিক সম্মেলনে লকেট চট্টোপাধ্যায় জানান, দিনটি স্মরণীয় হয়ে থাকবে। তিন তালাক লজ্জা ছিল, কলঙ্ক ছিল বলেও মন্তব্য করেন রাজ্য বিজেপির মহিলা মোর্চার সভানেত্রী। মুসলিম মহিলাদের ক্রীতদাস হিসেবে ব্যবহার করা হত বলেও অভিযোগ করেন তিনি। একইসঙ্গে মোদী সরকারকে কৃতজ্ঞতা জানিয়েছেন লকেট চট্টোপাধ্যায়।












Click it and Unblock the Notifications