পঞ্চায়েতে মনোনয়ন পেশে বাধা! সর্বোচ্চ আদালতে আবেদন বিজেপির
পঞ্চায়েত ভোট নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে বিজেপি। বুধবারই বিজেপির লিগ্যাল সেল পৌঁছে গিয়েছে সর্বোচ্চ আদালতে। পঞ্চায়েত ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনায় ব্যর্থ রাজ্য নির্বাচন কমিশন।
পঞ্চায়েত ভোট নিয়ে সুপ্রিম কোর্টে যাচ্ছে বিজেপি। বুধবারই বিজেপির লিগ্যাল সেল পৌঁছে গিয়েছে সর্বোচ্চ আদালতে। পঞ্চায়েত ভোট প্রক্রিয়া সুষ্ঠুভাবে পরিচালনায় ব্যর্থ রাজ্য নির্বাচন কমিশন। দুটি মামলা করা হচ্ছে। একটি মামলা করা হচ্ছে যাতে নির্বাচন সুষ্ঠুভাবে হয় তার জন্য। জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ।

সোমবার থেকে শুরু হয়েছে মনোনয়ন পত্র জমা দেওয়ার প্রক্রিয়া। শুরু থেকেই বীরভূম, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা-সহ একাধিক জেলায় বিরোধীদের ওপর শাসকদলের হামলার অভিযোগ উঠেছে। একাধারে যেমন মনোনয়ন তুলতে বাধা দেওয়া হচ্ছে, ঠিক তেমনই মনোনয়ন জমা দেওয়ার সময়ও অস্ত্র নিয়ে তৃণমূল কর্মী-সমর্থকরা দাঁড়িয়ে থাকছেন বলে অভিযোগ। ইতিমধ্যেই বীরভূমের দুবরাজপুর, ময়ুরেশ্বর, লাভপুরে অস্ত্র হাতে তৃণমূল কর্মীদের দেখা গিয়েছে বলে অভিযোগ বিরোধীদের। কোথাওবা বিরোধীদের বাঁশ পেটা করা হচ্ছে।
শুধু বিরোধীদের আক্রমণই নয়, মালদহে টিকিট বিলি নিয়ে তৃণমূলের দ্বন্দ্বেও মৃত্যুর ঘটনা ঘটেছে বলে দাবি করেছে বিরোধীরা।
ঘটনায় পাল্টা মার দেওয়ার আহ্বান জানিয়েছে বিজেপিও।












Click it and Unblock the Notifications