এসএসসি'তে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি'র তদন্তে এবার ইডিও! চাপ বাড়ছে সরকারের?
স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি প্রকাশ্যে এসেছে! যা নিয়ে চরম অস্বস্তিতে রাজ্য সরকার। সরকারি দফতরে বসেই দিনের পর দিন ভুয়ো নিয়োগের সুপারিশ করা হয়েছে বলে অভিযোগ। আর এই কেলেঙ্কারি'র পর্দাফাঁস করার তদন্ত ইতিমধ্য
স্কুল সার্ভিস কমিশনে নিয়োগ সংক্রান্ত দুর্নীতি প্রকাশ্যে এসেছে! যা নিয়ে চরম অস্বস্তিতে রাজ্য সরকার। সরকারি দফতরে বসেই দিনের পর দিন ভুয়ো নিয়োগের সুপারিশ করা হয়েছে বলে অভিযোগ। আর এই কেলেঙ্কারি'র পর্দাফাঁস করার তদন্ত ইতিমধ্যে সিবিআইকে দিয়েছে কলকাতা হাইকোর্ট।

যা নিয়ে একাধিক বিতর্ক। আর এই বিতর্কের মধ্যেই সরকারের অস্বস্তি বাড়ছে! খুব শিঘ্রই সম্ভবত নিয়োগ দুর্নীতি নিয়ে তদন্ত করতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
ইতিমধ্যে এসএসসি'তে নিয়োগ দুর্নীতি নিয়ে এফআইআর করেছে সিবিআই। আর সেই মতো মামলার তদন্ত শুরু করা হয়েছে। আর সেই এফআইআরের সুত্র ধরেই সম্ভবত গোটা ঘটনার তদন্ত করতে পারে ইডি। এমনকি সিবিআইয়ের দায়ের করা এফআইআরের ভিত্তিতেই ইডি'ও আলাদা করে একটি এফআইআর করতে পারে বলে জানা যাচ্ছে।
তদন্তকারীরা মনে করছেন, নিয়োগ নিয়ে বড়সড় দুর্নীতি ইতিমধ্যেই সামনে এসেছে। আর সেখানে বড়সড় টাকা'র লেনদেন হয়েছে বলেও অনুমান তদন্তকারীদের। আর সেদিকে তাকিয়েই ইতিমধ্যে এনফোর্সমেন্ট ডাইরেক্টোরেট'র তদন্তকারীরা নড়েচড়ে বসেছে বলেও জানা যাচ্ছে।
জানা যাচ্ছে, ইতিমধ্যে ইডির তরফে এই বিষয়ে চূড়ান্ত তৎপরতা শুরু হয়ে গিয়েছে। এমনকি সিবিআইয়ের কাছ থেকেও তদন্তের বিষয়ে ইডি'র আধিকারিকরা তথ্য নিতে শুরু করেছেন। ঠিক কোথায় দুর্নীতি, টাকা লেনদেন কীভাবে সমস্ত বিষয়ে কেন্দ্রীয় আধিকারিকরা তথ্য নিচ্ছেন বলে জানা যাচ্ছে।
সর্বভারতীয় এক সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, এসএসসিতে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির তথ্য সামনে আসার পরেই এই বিষয়ে দিল্লি থেকেই ইডিকে বিষয়টি দেখার কথা জানায়। আর এরপরেই আর্থিক লেনদেনের বিষয়টি ইডি দেখবে বলে জানা যাচ্ছে।
উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে এসএসসিতে নিয়োগ সংক্রান্ত দুর্নীতির তদন্ত করছে সিবিআই। এমনকি নবম-দশম শ্রেণিতে নিয়োগ নিয়েও সম্প্রতি দুর্নীতি সামনে এসেছে। আর তাতে শিক্ষাদফতরের একাধিক ব্যাক্তির নাম জড়িয়েছে।
ইতিমধ্যে দফতরের প্রাক্তন একাধিক কর্তাকে জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী দল। আর সেখানে বেশ কিছু চাঞ্চল্যকর তথ্যও উঠে এসেছে। আর এর মধ্যেই সম্প্রতি তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টপাধ্যায়কে সিবিআইয়ের মুখোমুখি হওয়ার নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। যদিও শেষমেশ ডিভিশন বেঞ্চের নির্দেশে তাতে স্থগিতাদেশ দেওয়া হয়েছে।
আর এই অস্বস্তির মধ্যেই এবার নিয়োগ সংক্রান্ত দুর্নীতির তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-ও! বাড়ছে জল্পনা। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে কেন্দ্রীয় তদন্তকারীদের তরফে সরকারি ভাবে কিছু জানানো হয়নি। এমনকি কলকাতা হাইকোর্টেও এই বিষয়ে কিছু জানানো হয়নি।












Click it and Unblock the Notifications