এক ধাক্কায় কমে যাবে দু-তিন ডিগ্রি! শরীর জুড়ে দেবে জোর কাঁপুনি, এক নজরে দেখুন কেমন থাকবে আবহাওয়া

West Bengal Weather Update: অবশেষে দেরিতে হলেও এবার ধীরে ধীরে নামতে শুরু করেছে তাপমাত্রা! মাঝে সাইক্লোন ফেনজলের জন্য শীত বাঁধা পেলেও তা এখন অতীত! বঙ্গে ঢুকছে উত্তরে হাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস, সপ্তাহের শেষে দক্ষিণবঙ্গে তাপমাত্রা দু থেকে তিন ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে।

এমনকি কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না আলিপুর হাওয়া অফিস। এক নজরে কেমন থাকবে বাংলার আবহাওয়া? রইল আপডেট (West Bengal Weather Update) -

West Bengal Weather Update

West Bengal Weather Update: কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, উত্তর -পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া বঙ্গে প্রবেশ করছে। ইতিমধ্যে অনুকূল পরিবেশও তৈরি হয়েছে। ফলে আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রায় বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে বলে জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস (West Bengal Weather Update)। এমনকি তিন থেকে চার ডিগ্রি পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা নেমে যাবে বলেই পূর্বাভাসে জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। আর তা হলে একেবারে জমে যাবে উইকেন্ড (South Bengal Weather)।

West Bengal Weather Update: কুয়াশার সতর্কতা

তাপমাত্রার কমার সঙ্গে সঙ্গে বড় চ্যালেঞ্জ হতে পারে কুয়াশা (West Bengal Weather Update)। পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বীরভূম সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশার দাপট দেখা যেতে পারে। বিশেষ করে উত্তর ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে কুয়াশা নিয়ে হাওয়া অফিসের তরফে সতর্কতা জারিউ করা হয়েছে। এই সমস্ত অনেকটাই কমে যেতে পারে দৃশ্যমানতা। ফলে সাবধান ভাবে চলাফেরার বার্তা দেওয়া হয়েছে।

West Bengal Weather Update: জাঁকিয়ে ঠান্ডা পড়বে ১৫ ডিসেম্বরের পর

কলকাতাতেও আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রার কিছুটা পতন (West Bengal Weather Update) হবে। সকালের দিকে এবং রাতে বেশ ঠান্ডা লাগবে। তবে জাঁকিয়ে ঠান্ডা পড়তে আরও কয়েকদিন অপেক্ষা করতে হবে বলেই জানাচ্ছে আলিপুর হাওয়া অফিস। পূর্বাভাস, আগামী ১৫ ডিসেম্বর পরে পরিস্থিতির বদল হতে পারে।

West Bengal Weather Update: কেমন থাকবে উত্তরের আবহাওয়া?

শীত বাড়ছে উত্তরবঙ্গেও (North Bengal Weather) । জেলাগুলিতে রাতের তাপমাত্রায় অনেকটাই পারদ পতন হয়েছে। সঙ্গে কুয়াশার দাপট একাধিক জেলায়। এর মধ্যেই আগামী ২৪ ঘণ্টায় দার্জিলিং ও কালিম্পং পার্বত্য এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে পূর্বাভাসে জানানো হয়েছে। যার জেরে কিছুটা তাপমাত্রার পারদ নামতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে হাওয়া অফিসের তরফে (West Bengal Weather Update)।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+