কলকাতাগামী বিমানের যাত্রীদের জন্য নতুন কোভিড বিধিতে কী কী রয়েছে! দেখেনিন একনজরে
coronavirus, india, flight, airport, west bengal, kolkata, করোনা ভাইরাস, ভারত, বিমানবন্দর, কলকাতা
দুর্গাপুজো পার করে এবার কালীপুজোর দিকে অগ্রসর হচ্ছে বাংলা। উৎসবের মরশুমে কার্যত বহু বাঙালিই ঘরে ফেরার দিকে তাকিয়ে থাকেন। দুর্গাপুজোর পর এবার কালীপুজোতে বহু বাঙালি কলকাতামুখী হতে চলেছেন। এদিকে, উৎসবের মরশুমে কোভিডকে নিয়ন্ত্রণে রাখা প্রশাসনের কাছে বড়সড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে কলকাতা বিমানবন্দরের তরফে জারি করা হয়েছে কোভিড বিধি সংক্রান্ত নয়া নিয়ম।

১ নভেম্বর থেকে জারি নয়া নিয়ম অনুযায়ী কলকাতা বিমানবন্দরে প্রবেশ করতে গেলে বেশ কয়েকটি নিয়ম পালন করতে হবে। এই নিয়মগুলির মধ্যে রয়েছে একাধিক বিধি। সেখানে বলা হয়েছে, করোনা ভ্যাকসিনেশন যদি কেউ নিয়ে থাকেন , তাহলে তাঁকে ভ্যাকসিনেশনের সার্টিফিকেট নিয়ে বিমানবন্দরে যেতে হবে । তবে যাঁদের ভ্যাকসিনেশন করা হয়নি, তাঁরা যেন অবশ্য়ই আরটি পিসিআর নিয়ে কলকাতা বিমানবন্দরে আসেন তার বার্তা সাফ জানানো হয়েছে। এই টেস্ট ৭২ ঘণ্টা আগে করাতে হবে। এছাড়াও যে সমস্ত জায়গা থেকে সপ্তাহে তিনবার বিমানের যাত্রা হওয়ার কথা জানানো হয়েছিল নবান্নের তরফে, সেই তালিকায় রয়েছে পুনে, আমেদাবাদ, নাগপুরের মতো শহর। ফলে এই তিনটি জায়গা থেকে সপ্তাহে তিনবার বিমান যাতায়াত করবে। এদিকে রাজ্যের করোনা পরিস্থিতি এখনও সেভাবে স্বস্তি দিতে পারেনি। রাজ্যে দুর্গাপুজোর পর থেকেই কার্যত হু হু করে বেড়ে যাচ্ছে করোনার অঙ্ক।
তবে এদিন রাজ্যের রিপোর্ট অনুযায়ী, শেষ ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তের সংখ্যা ৭০০ এর ঘরে নেমেছে। এদিকে, দেখা যাচ্ছে করোনার পরীক্ষার সংখ্যা খানিকটা কম হওয়ায়, সংক্রমণের হার ২.৫ শতাংশ হয়ে গিয়েছে। শেষ ২৪ ঘণ্টায় রাজ্যে আক্রান্তের সংখ্যা ৭২৫। মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৯৩ হাজার ৬৩৩ জন। রাজ্যে করোনা সংক্রমণে মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ১৯১৪৯। এই পরিস্থিতিতে সামনেই কালীপুজো। অন্যদিকে, নবান্নের তরফে জানানো হয়েছে যে কালীপুজোর রাতে ঠাকুর দেখায় ছাড় দেওয়া হয়েছে। এছাড়াও রাজ্যে শুরু হয়ে গিয়েছে লোকাল ট্রেন পরিষেবা। এই পরিস্থিতিতে বিমান চলাচলের উপর একাধিক করোনা বিধি লাগু করা হয়েছে। ১ নভেম্বর থেকে তা কার্যকরী রয়েছে বলে জানানো হয়েছে।












Click it and Unblock the Notifications