নেতাজির ট্যাবলো বাতিল করে বাংলার অপমান করা হয়েছে! হস্তক্ষেপ দাবি করে হাইকোর্টে মামলা

প্রজাতন্ত্র দিবসে বাংলার ট্যাবলো বাতিল নিয়ে বিতর্কের শেষ নেই! এই ইস্যুতে কেন্দ্র রাজ্য একাধিক চিঠি-পালটা চিঠি দেওয়া হয়েছে। এবার নেতাজির ট্যাবলো বাতিল নিয়ে মামলা কলকাতা হাইকোর্টে। আর এই ঘটনাকে কেন্দ্র করে নয়া বিতর্ক তৈরি

প্রজাতন্ত্র দিবসে বাংলার ট্যাবলো বাতিল নিয়ে বিতর্কের শেষ নেই! এই ইস্যুতে কেন্দ্র রাজ্য একাধিক চিঠি-পালটা চিঠি দেওয়া হয়েছে। এবার নেতাজির ট্যাবলো বাতিল নিয়ে মামলা কলকাতা হাইকোর্টে। আর এই ঘটনাকে কেন্দ্র করে নয়া বিতর্ক তৈরি হয়েছে।

হস্তক্ষেপ দাবি করে হাইকোর্টে মামলা

আবেদনকারীর দাবি, বঙ্গসন্তান নেতাজির নামাঙ্কিত ট্যাবলো বাতিল করেছে কেন্দ্রীয় সরকার। আর তা করে শুধু নেতাজির অপমান নয়, বাংলার অপমান করা হয়েছে বলে দাবি আবেদনকারীর।

আর এই মর্মেই আজ বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টে একটি মামলা হয়। যেখানে আদালতের কাছে আবেদনকারীর দাবি, নেতাজির ট্যাবলো কুচকাওয়াজে যাওয়ার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। ইতিমধ্যে এই সংক্রান্ত মামলা গ্রহণ করেছে আদাল। সবকিছু ঠিক থাকলে আগামী সোমবার প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি হতে পারে। এই বিষয়ে আদালত কি জানায় সেদিকেই নজর কেন্দ্র এবং রাজ্যের।

এই বছর প্রজাতন্ত্র দিবস স্বাধীনতার ৭৫ তম বর্ষ উদযাপন করছে দিল্লি। আর এই মর্মেই সমস্ত থিম সাজানো হয়েছে। আর সেখানে রাজ্যের তরফে নেতাজির নামাঙ্কিত একটি ট্যাবলো পাঠানো হয়। বাঙালির নেতাজির আবেগকে দেশের সামনে তুলে ধরতেই এই প্রচেষ্টা ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের।

কিন্তু সেই ট্যাবলো বাতিল করে দেয় কেন্দ্র। আর তা থেকেই কার্যত কেন্দ্র-রাজ্য সংঘাত তৈরি হয়। বাঙালি আবেগে আঘাত বলেও প্রচার করতে শুরু করে শাসকদল। এই অবস্থায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠিও লেখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নেতাজির ট্যাবলোকে ছাড় দেওয়ার জন্যে ওই চিঠির মাধ্যমে আবেদন করা হয়।

কিন্তু তাতেও কেন্দ্রের তরফে কোনও পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ। এমনকি প্রাক্তন বিজেপি নেতা তথাগত রায় পর্যন্ত কেন্দ্রকে এই বিষয়ে চিঠি লেখেন। তাতেও কোনও কাজ হয়নি। পালটা নির্মলা সীতারমণ নোঙরা রাজনীতি করার অভিযোগ তোলেন। তিনি বলেন, ট্যাবলো বেছে নেওয়ার দায়িত্ব কেন্দ্রের নেই। নাম করে তৃণমূল সরকারকেই আক্রমণ করে বলেন, নোংরা রাজনীতি করা বন্ধ করুন।

অন্যদিকে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ব্যক্তিগতভাবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লেখেন। কেন বাতিল নেতার ্যটাবলো সে বিষয়ে বিস্তারিত ওই চিঠিতে মুখ্যমন্ত্রীকে জানান তিনি। এরপরেও থামছে না বিতর্ক। এবার সরাসরি কেন্দ্রের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ আদালতে। এই বিষয়ে কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে মামলা দায়ের। এখন দেখার পরিস্থিতি কোন দিকে ঘরে।

যদিও এই প্রসঙ্গে বিজেপি নেতা শমীক ভট্টাচার্য বলেন, কোভিড পরিস্থিতিতে রাজ্য সরকার নিজেদের ব্যর্থতাকে দূরে সরিয়ে ট্যাবলোর রাজনীতিতে ঢুকে পড়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+