Weather News: গ্রীষ্ম না আসতেই তাপপ্রবাহ, তাপমাত্রা পেরোল ৩৭ ডিগ্রি! একনজরে বাংলার জেলাগুলির আবহাওয়া
শীত গিয়ে বসন্তের শুরু। সেখানেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী। গত কয়েকদিনে রাজ্যের বিভিন্ন জায়গায় বিশেষ করে পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা ৩৩ থেকে ৩৮ ডিগ্রির মধ্যে রয়েছে।
সকালে কোনও কোনও জায়গায় কুয়াশা থাকলেও বেলা বাড়তেই আকাশ পরিষ্কার। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের কোনও কোনো জায়গায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি পার হয়ে গিয়েছে। ফলে শুরু হয়ে গিয়েছে সরমের অস্বস্তিকর পরিস্থিতি। বাদ নেই কলকাতাও।

উত্তরবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী ৪৮ ঘন্টা অর্থাৎ ২৫ ফেব্রুয়ারি শনিবার সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পং-এর কোনও কোনও জায়গায় হাল্কা বৃষ্টির সম্ভাবনা। বাকিসব জেলার আবহাওয়া শুকনো থাকবে। দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কোনও কোনও জায়গায় হাল্কা থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাসও দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। তবে হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গের জেলাগুলিতে আপাতত রাতের তাপমাত্রার পরিবর্তনের তেমন কোনও সম্ভাবনা নেই।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, ২৫ ফেব্রুয়ারি শনিবার সকালের মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে। কোথাও বৃষ্টির কোনও রকমের পূর্বাভাস নেই। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলির সর্বোচ্চ তাপমাত্রা ঊর্ধ্বমুখী। বুধবার কোনও কোনও জায়গায় তা ৩৭ ডিগ্রি পেরিয়ে গিয়েছে। তবে আগামী ২৪ ঘন্টায় পূর্ব মেদিনীপুর, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলির কোনও কোনও জায়গায় হাল্কা কুয়াশা থাকতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আপাতত জেলাগুলির রাতের তাপমাত্রার তেমন কোনও পরিবর্তন হবে না।

কলকাতার আবহাওয়া
এদিন সকালে দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অংশত মেঘলা থাকবে। কলকাতা ও আশপাশের এলাকায় হাল্কা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ৩৪ ও ২৩ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.৮ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। বুধবার যা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ ৯৫ শতাংশ।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (১৯.৭)
বহরমপুর (১৫.২)
বাঁকুড়া (১৮)
বর্ধমান (২০)
কোচবিহার (১৮.২)
দার্জিলিং ( ৭.২)
কালিম্পং (১৪)
দিঘা (২৩)
কলকাতা (২৩)
দমদম (২৩.৩)
কৃষ্ণনগর (১৭.২)
মালদহ (২০.৫)
মেদিনীপুর (২২.৩)
শিলিগুড়ি (২০.১)
শ্রীনিকেতন ( ১৮.৯)
সুন্দরবন (২২)

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বোচ্চ তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
ব্র্যাকেটে আগের দিনের তাপমাত্রা
আসানসোল (৩৬.৭)
বহরমপুর (৩৩.২)
বাঁকুড়া (৩৭.৩)
বর্ধমান (৩৩)
কোচবিহার (২৮.১)
দার্জিলিং (১৬.৬)
কালিম্পং (১৯.৫)
দিঘা (৩১)
কলকাতা (৩৪.২)
দমদম (৩৪)
কৃষ্ণনগর (৩৩.২)
মালদহ (৩১.৪)
মেদিনীপুর (৩৫)
শিলিগুড়ি (৩০.৩)
শ্রীনিকেতন (৩৪.৪)
সুন্দরবন (২৯)












Click it and Unblock the Notifications