প্রখর দারুন রোদে পুড়ছে বাংলা, কলকাতার পাশাপাশি জেলার আবহাওয়া চিত্র একনজরে

প্রখর দারুন রোদে পুড়ছে বাংলা, কলকাতার পাশাপাশি জেলার আবহাওয়া চিত্র একনজরে

ফের প্রখর দারুন রোদের তাপে পুড়ছে বাংলা। কলকাতা শহরের তাপমাত্রা ৪০ ডিগ্রি সেলসিয়াসের দিকে যাচ্ছে। এই অবস্থায় একটু স্বস্তির খবর বয়ে এনেছে আবহাওয়া দফতরের জোড়া ঘূর্ণাবর্তের পূর্বাভাস। তার জেরে মঙ্গল বা বুধবার বৃষ্টি হতে পারে। তবে গরম আপাতত বাড়বে বলেই খবর। এই অবস্থায় দেখে নেওয়া যাক কোথায় কেমন চড়বে পারদ।

কলকাতার আবহাওয়া

কলকাতার আবহাওয়া

দিনের রৌদ্রকরোজ্জ্বল আকাশে রোদের তেজে পুড়ছে বাংলা। রাতের দিকে একটু নরম হচ্ছে আবহাওয়া। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৮.৬ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে এই তাপমাত্রা ৩ ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ ৯১ শতাংশ। সর্বনিম্ন ২৭ শতাংশ।

বর্ধমানের আবহাওয়া

বর্ধমানের আবহাওয়া

বর্ধমানের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস। উভয় তাপমাত্রাই স্বাভাবিকের থেকে বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৭ শতাংশ। আকাশ রৌদ্রকরোজ্জ্বল থাকবে।

আসানসোলের আবহাওয়া

আসানসোলের আবহাওয়া

আসানসোলের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস। উভয় তাপমাত্রাই স্বাভাবিকের থেকে বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৪ শতাংশ। আকাশ রৌদ্রকরোজ্জ্বল থাকবে সারাদিন।

শিলিগুড়ির আবহাওয়া

শিলিগুড়ির আবহাওয়া

শিলিগুড়ির সর্বোচ্চ তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াস। উভয় তাপমাত্রাই স্বাভাবিকের থেকে বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৪ শতাংশ। আকাশ রৌদ্রকরোজ্জ্বল থাকবে শিলিগুড়িতেও।

মালদহের আবহাওয়া

মালদহের আবহাওয়া

মালদহের সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। উভয় তাপমাত্রাই স্বাভাবিকের থেকে বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৭২ শতাংশ। আকাশ আংশিক রৌদ্রজ্জ্বল থাকবে।

স্বস্তির অপেক্ষা জোড়া ঘূর্ণাবর্তে

স্বস্তির অপেক্ষা জোড়া ঘূর্ণাবর্তে

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ওড়িশা ও হিমালয় সংলগ্ন পশ্চিমবঙ্গে মোট দুটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। এই জোড়া ঘূর্ণাবর্তের ফলে ঝড়-বৃষ্টি হতে পারে। মঙ্গলবার-বুধবার নাগাদ কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া দফতর জানিয়েছে। এই জোড়া ঘূর্ণাবর্তে স্বস্তির অপেক্ষায় রয়েছে বঙ্গবাসী

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+