উত্তরবঙ্গে মাথা তুলছে নতুন জঙ্গি সংগঠন! ধৃত ৪ জনকে জিজ্ঞাসাবাদ
শিলিগুড়ির নকশালবাড়ি এলাকা থেকে চার জঙ্গিকে গ্রেফতার করেছে সিআইডি। ধৃতরা হল নির্মল রায়, কন্দর্প দাস, রতন অধিকারী এবং দিলীপ প্রসাদ রায়। সিআইডি অভিযোগ, ধৃতরা নবগঠিত জিসিএলও-র সদস্য।
শিলিগুড়ির নকশালবাড়ি এলাকা থেকে চার জঙ্গিকে গ্রেফতার করেছে সিআইডি। ধৃতরা হল নির্মল রায়, কন্দর্প দাস, রতন অধিকারী এবং দিলীপ প্রসাদ রায়।

সিআইডি অভিযোগ, ধৃত নির্মল রায় সম্প্রতি গ্রেটার কোচবিহার লিবারেশন অর্গানাইজেশন নামে সংগঠন গঠন করেছিল। এরপর পর থেকেই পুলিশ তার খোঁজে ছিল।
সিআইডির অভিযোগ, সরকারি অফিস ও রেললাইনে বিস্ফোরণের পরিকল্পনা ছিল গ্রেটার কোচবিহার লিবারেশন অর্গানাইজেশনের গ্রেফতার হওয়া চার জনের। তদন্তকারীদের অভিযোগ, বেশ কয়েকটি পরিকল্পনার কথা জানিয়ে গ্রেটার কোচবিহার লিবারেশন অর্গানাইজেশন যে ভিডিও তৈরি করেছিল. তাতে নির্মল রায়ে বলেছে, ভারত মুক্তি দিবস পালন এবং উত্তরবঙ্গে ধর্মঘটের কথা। বাড়ি পুড়িয়ে দেওয়া এবং সাধারণ মানুষ খুন করার কথা জানিয়েছিল সে।
তদন্তকারীদের দাবি, তাদের কাছে আসা ছবিতে দেখা যাচ্ছে সদস্যদের কাছে রয়েছে আধুনিক অস্ত্র। সিআইডির দাবি, ৩১ জুলাই বনধ ডেকেছিল সংগঠনটি। তার আগেই নাশকতার ছক কষেছিল সংগঠনটি। ধৃতদের জেরা করে তদন্তকারীদের দাবি, সংগঠনে প্রায় ৮০০ সদস্য রয়েছে।












Click it and Unblock the Notifications