West Bengal Ration Scam: জ্যোতিপ্রিয়'র আমলে দু'কোটি ভুয়ো রেশন কার্ড কেন বাতিল? খতিয়ে দেখছে ইডি

West Bengal Ration Scam: খাদ্যমন্ত্রী থাকাকালীন ২০২১ সালে প্রায় দু'কোটি ভুয়ো রেশন কার্ড বাতিল করা হয়! আর তা নবান্নের তরফে বাতিল করা হয়। বিপুল পরিমানে ভুয়ো রেশন কার্ড বাতিলই এখন চাপ বাড়াচ্ছে নবান্নের। বিপুল পরিমান এই রেশন কার্ড কেন বাতিল করা হল? কোটি কোটি রেশন কার্ড বাতিল করেই কি কেলেঙ্কারি ধামাচাপা দেওয়ার চেষ্টা হয়েছে?

আর সেটাই এখন ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে রেশন দুর্নীতি কাণ্ডে (West Bengal Ration Scam)। রেশন দুর্নীতি কাণ্ডের তদন্ত শুরু করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্তে মুল পাণ্ডা বাকিবুর রহমানকে ইতিমধ্যে গ্রেফতার করেছে তদন্তকারী সংস্থা। এমনকি প্রাক্তন খাদ্যমন্ত্রীকে (Jyotipriya Mallick) গ্রেফতার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

West Bengal Ration Scam

আর এই তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। আর সেই তদন্তে ২কোটি ভুয়ো রেশন কার্ড কেন বাতিল করা হল সেটাও খতিয়ে দেখছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। খাদ্যমন্ত্রী (West Bengal Ration Scam)থাকাকালীন ঠিক কত কোটি টাকার দুর্নীতি হয়েছে। সেটিই খতিয়ে দেখছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আর তা খতিয়ে দেখতে গিয়েই ২ কোটি ভুয়ো রেশন কার্ড বাতিলের বিষয়টি সামনে এসেছে বলে জানা গিয়েছে। আর এরপরেই বাতিল কার্ড সম্পর্কে খোঁজখবর শুরু করেছেন।

তদন্তকারীরা মনে করছেন, রেশন দুর্নীতির অঙ্ক ৪০০ কোটি ছাড়াতে পারে। অন্যদিকে রেশন দুর্নীতি কাণ্ডে রবিবার জ্যোতিপ্রিয় মল্লিকের (West Bengal Ration Scam) মেয়ে প্রিয়দর্শিনিকে জেরা করে ইডি। অন্যদিকে আজ সোমবার দফতরে পৌঁছেছেন মন্ত্রীর দাদাও। একাধিক নথি নিয়ে তিনি এদিন সকালে ইডির মুখোমুখি হয়েছেন বলে জানা গিয়েছে।

তবে রেশন দুর্নীতি কাণ্ডে রবিবার জ্যোতিপ্রিয় মল্লিককে এখনও জেরা করতে পারেননি আধিকারিকরা। হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে মন্ত্রীর শারীরিক অবস্থা স্বাভাবিক আছে বলেই জানা যাচ্ছে। যদিও কবে ছাড়া হবে সে বিষয়ে কোনও সিদ্ধান্ত নেয়নি হাসপাতাল কতৃপক্ষ।

আজ সোমবার এই বিষয়ে বৈঠকে বসতে পারেন চিকিৎসকরা। হাসপাতাল থেকে ছাড়া পেলেই জ্যোতিপ্রিয় মল্লিককে নিজেদের হেফাজতে নেবে ইডি। বসানো হবে মুল পান্ডা বাকিবুর রহমানের মুখোমুখিও। এমনটাই খবর। আর এই তদন্তের মধ্যেই বাকিবুরের আরও (West Bengal Ration Scam) সম্পত্তির খোঁজ ইডি আধিকারিকরা পেয়েছেন বলেও জানা যাচ্ছে। একই সঙ্গে তিনটি ভুয়ো সংস্থারও খোঁজ পাওয়া গিয়েছে বলেও জানা যাচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+