West Bengal Ration Scam: অস্বস্তি বাড়ছে প্রাক্তন খাদ্যমন্ত্রীর! বিস্ফোরক দাবি আপ্ত-সহায়ক থেকে আব্দুল মালেকের
West Bengal Ration Scam: জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে যোগাযোগের কথা স্বীকার আব্দুল মালেকের। বেঙ্গল রাইসমিল অ্যাসোসিয়েশনের কার্যকরি সভাপতি তিনি। রেশন দুর্নীতি কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। আর এরপর থেকেই আব্দুল মালেকের নাম সামনে আসে। এমনকি বিরোধী দলনেতাও দুর্নীতি প্রসঙ্গে তাঁর নাম নেন।
আর এর মধ্যেই চাঞ্চল্যকর দাবি (West Bengal Ration Scam) বেঙ্গল রাইসমিল অ্যাসোসিয়েশনের কার্যকরি সভাপতির। তাঁর কথায়, জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে যোগাযোগ রয়েছে। তবে সবটাই কাজের সূত্রে। বিশেষ কোনও সম্পর্ক নেই বলেই দাবি আব্দুল মালেকের।

বিতর্কের মধ্যেই আজ শনিবার বর্ধমানে তাঁর বাড়িতেই সাংবাদিকদের মুখোমুখি হন আব্দুল মালেক। আর সেখানেই জ্যোতিপ্রিয় মল্লিকের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে একাধিক দাবি করেন।
বলেন, শুভেন্দু বর্ধমানে এসে তাঁর নাম উল্লেখ করেছেন। তবে কেন তা স্পষ্ট নয়। প্রভাবিত হয়েই এমন দাবি শুভেন্দু অধিকারী করেছেন বলে জানিয়েছেন আব্দুল মালেক। এমনকি এই বিষয়ে তাঁকে কেউ প্রভাবিত করতে পারে বলেও আশঙ্কা। তবে প্রাক্তন খাদ্যমন্ত্রীর (West Bengal Ration Scam) সঙ্গে যোগের বিষয়ে আব্দুলসাহেবের দাবি, সংগঠনের নেতা হিসেবে তাকে অনেকবার খাদ্য দপ্তরে যেতে হয়েছে। এর মধ্যে অন্য কোনও কারণ নেই।
তবে করোনার সময় সরকারকে নানা ভাবে সাহায্যের কথা মেনে নিয়েছেন। অ্যাসোসিয়েশন নেতার দাবি, কোভিডের সময় অ্যাসোসিয়েশন এবং তিনি অনেক জনস্বার্থে কাজ করেছেন। সরকারকে সাহায্য করেছেন। ৫০০০ মানুষকে খাইয়েছেন। কোনও ত্রুটি না থাকে তবে যতই কালিমালিপ্ত করার চেষ্টা হোক তা সফল হবে না বলেও দাবি আব্দুল মালেকের।
অন্যদিকে রেশন দুর্নীতি কাণ্ডে ব্যবসায়ী বাকিবুর রহমান প্রাক্তন খাদ্যমন্ত্রীর দফতরে আসতেন বলে চাঞ্চল্যকর দাবি করেছেন মন্ত্রী আপ্তসহায়ক অমিত দে। রেশন দুর্নীতি কাণ্ডে দফায় দফায় তাঁকে জেরা করা হচ্ছে। এমনকি আজ শনিবার ম্যারাথন জেরা করা হয়েছে অমিতকে। দীর্ঘ জেরা শেষে তাঁর দাবি, প্রাক্তন খাদ্যমন্ত্রীর অফিসে আসতেন ধৃত বাকিবুর। তবে তিনি নিজে কোনও দুর্নীতির সঙ্গে জড়িত নন বলেই দাবি করেছেন।












Click it and Unblock the Notifications