West Bengal Ration Scam: রেশন দুর্নীতিতে বড় সাফল্য! ১৮ কোটিরও বেশি টাকা উদ্ধার ইডির

West Bengal Ration Scam: রেশন দুর্নীতিতে বড় সাফল্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের। দীর্ঘ তল্লাশিতে কোটি কোটি টাকার হদিশ পেল তদন্তকারী সংস্থা। নিয়োগ দুর্নীতির তদন্তে নেমে কয়েক কোটি টাকার হদিশ পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এর আগে নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর ফ্ল্যাট থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করে ইডি।

যা ঘিরে একেবারে সরগরম হয়ে ওঠে রাজ্য-রাজনীতি। ফের একই ঘটনারই পুনরাবৃত্তি এবার রেশন দুর্নীতিতেও (West Bengal Ration Scam)। জানা যাচ্ছে, প্রায় ১৮ কোটি টাকারও বেশি উদ্ধার হয়েছে। যার মধ্যে হাওড়ার অঙ্কিত ইন্ডিয়া নামে একটি সংস্থা থেকে ১ কোটি ৪০ লাখ টাকা উদ্ধার করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

West Bengal Ration Scam

অন্যদিকে বাঁকুড়ার দুটি সংস্থার অ্যাকাউন্ট থেকে মোট ১৬ কোটি ৮০ লক্ষ টাকা উদ্ধার করা হয়েছে বলে জানা যাচ্ছে। ওই দুটি সংস্থার নাম মেসার্স এজে এগ্রোটেক ও মেসার্স এজে রয়েল প্রাইভেট লিমিটেড বলে জানা যাচ্ছে। গত কয়েকদিনে রেশন দুর্নীতিতে (West Bengal Ration Scam) একযোগে হাওড়ার অঙ্কিত ইন্ডিয়া নামে ওই সংস্থার সঙ্গে বাংলার বিভিন্ন জায়গায় তল্লাশি চালায় ইডি। তল্লাশি চলে বাঁকুড়ার ওই দুই সংস্থাতেও।

দীর্ঘ তল্লাশিতেই (West Bengal Ration Scam) বিপুল পরিমান টাকার খোঁজ কেন্দ্রিয় তদন্তকারী সংস্থা পেয়েছে বলেই জানা গিয়েছে। উদ্ধার হওয়া বিপুল পরিমান এই টাকার উতস কী তা জানার চেষ্টা করছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ইতিমধ্যে সংস্থার আধিকারিকদের কয়েক দফায় জেরা করা হয়েছে। তাতে চাঞ্চল্যকর বেশ কিছু তথ্য পেয়েছেন আধিকারিকরা।

এমনকি বাঁকুড়ার ওই সংস্থাগুলি কালো টাকা সাদা করার জন্যেই খোলা হয়েছিল বলেও জানতে পেরেছেন তদন্তকারী সংস্থা। আর সমস্ত তথ্য খতিয়ে দেখে ইডির দাবি, উদ্ধার হওয়া ১৮ কোটি টাকার সবটাই রেশন দুর্নীতির। এর সঙ্গে আরও যোগ রয়েছে বলেও দাবি।

অন্যদিকে নতুন করে ধান কেনাবেচা নিয়েও দুর্নীতি (West Bengal Ration Scam) হয়েছে বলে মনে করছেন ইডির আধিকারিকরা। গমই শুধু নয়, ধানের মধ্যেও বহু কেলেংকারি জড়িত। একাধিক আটাকল, গমের গোডাউনে হানা দিয়েছে ইডি তথ্য জোগাড় করেছে। আর সেখানেই নাকি স্পষ্ট গমে নয়, ধান কেনাবেচায় সমস্যা আছে। আর তাই এই বিষয়েও নতুন মামলা দায়ের করতে চলেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এমনটা খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+