West Bengal Ration Scam: ইডির হেফাজতে মিলল বাড়ির খাবার, সেলে বনমন্ত্রীর জন্য বিশেষ ব্যবস্থা ইডির
West Bengal Ration Scam: মঙ্গলবার সকাল থেকে টানা জেরা জ্যোতিপ্রিয় মল্লিককে! সোমবার রাতেই হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন। এরপর মধ্যরাতে রাজ্যের মন্ত্রীকে নিজেদের হেফাজতে নেয় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। নিয়ে আসা হয় সিজিও কমপ্লেক্সে। আগামী ১০ দিন সেখানেই রাত কাটবে জ্যোতিপ্রিয় মল্লিকের।
তবে শারীরিক অবস্থার কথা মাথায় রেখে তাঁর (Jyotipriya Mallick) জন্যে সেলে আলাদা ব্যবস্থা থাকছে। নিরাপত্তায় রয়েছেন দুজন কেন্দ্রীয় জওয়ান এবং একজন রাজ্য পুলিশের কনস্টেবল। দীর্ঘ আলোচনার পর সোমবারই জ্যোতিপ্রিয় মল্লিককে ছাড়ার সিদ্ধান্ত নেয় হাসপাতাল কতৃপক্ষ। এরপর রাতে হেঁটেই হাসপাতাল ছাড়েন বনমন্ত্রী।

সেখান থেকে সোজা ইডির দফতর। রাতে বাড়ি থেকে পাঠানো পোশাক দেওয়া হয়েছে। দেওয়া হয়েছে পাখাও। এমনকি বাড়ির খাবারই প্রাক্তন খাদ্যমন্ত্রীকে দেওয়া হয়েছে বলে খবর। আর তা নিয়ে আসেন মেয়ে প্রিয়দর্শিনী মল্লিক। যদিও সোমবার রাতে মন্ত্রীকেম আর জেরা করা হয়নি। কার্যত বিশ্রাম দেওয়া হয়েছে।
তবে আজ মঙ্গলবার সকাল থেকে ইডির টানা জেরার মুখে পড়তে হবে মন্ত্রীকে। তা স্পষ্ট। গত কয়েকদিনে রেশন দুর্নীতি কাণ্ডে (West Bengal Ration Scam) বেশ কয়েকজনকে জেরা করা হয়। এমনকি মন্ত্রীর আপ্তসহায়ককে কয়েক ঘন্টার ম্যারাথন জেরা করেন ইডির আধিকারিকরা। পাশাপাশি মন্ত্রীর দাদা এবং পরিবারের অন্যান্য সদস্যদের কাছ থেকে একাধিক নথি নেন ইডি।
আর সেই সমস্ত তথ্য ইতিমধ্যে খতিয়ে দেখা হয়েছে। আর সেই সমস্ত তথ্যের ভিত্তিতেই আজ তৃণমূল বিধায়ককে জেরা করা হবে বলে মনে করা হচ্ছে। অন্যদিকে গত বছরে তাঁর এবং পরিবারের অন্যান্য সদস্যদের সম্পত্তি ব্যাপক ভাবে বেড়েছে। আর তা কীভাবে বাড়ল সে বিষয়টিও ইতিমধ্যে খতিয়ে (West Bengal Ration Scam) দেখছে এনরফোর্সমেন্ট ডিরেক্টরেট।
পাশাপাশি আজ মঙ্গলবার ফের একবার বর্তমান আপ্তসহায়ক অমিত দে ও প্রাক্তন আপ্ত-সহায়ক অভিজিৎ দাসকে তলব করেছে ইডি। তবে মন্ত্রীর মুখোমুখি তাঁদের বসানো হবে কিনা তা এখনও স্পষ্ট নয়। উল্লেখ্য, বৃহস্পতিবার ভোরে রেশন দুর্নীতি মামলায় জ্যোতিপ্রিয় মল্লিকের বাড়িতে হানা দেয় ইডি। দীর্ঘ তল্লাশি শেষে মধ্যরাতে গ্রেফতার করা হয় তাঁকে।












Click it and Unblock the Notifications