West Bengal Ration Scam: জ্যোতিপ্রিয় ঘনিষ্ঠ শঙ্কর আঢ্যের শ্বশুরবাড়ি থেকে বান্ডিল বান্ডিল টাকা উদ্ধার
West Bengal Ration Scam: বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যের বাড়ি সহ একাধিক জায়গায় ম্যারাথন জেরা। আর এই দীর্ঘ জেরায় প্রভাবশালী এই তৃণমূল নেতার শ্বশুরবাড়ি থেকে মিলল বিপুল টাকা। আজ শুক্রবার সকালে সন্দেশখালি সহ রাজ্যের একাধিক জায়গায় তল্লাশিতে নামে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
সে মতো সাতসকালে শঙ্কর আঢ্যের বাড়িতেও পৌঁছে যান ইডির আধিকারিকরা। যান তাঁর শ্বশুর বাড়ি সহ একাধিক ঘনিষ্ঠের বাড়িতেও। প্রায় ১৩ ঘন্টারও বেশি সময় ধরে ম্যারাথন তল্লাশি চলছে। আর এই দীর্ঘ তল্লাশিতেই বিপুল টাকা উদ্ধার (West Bengal Ration Scam) হয়েছে বলে জানা গিয়েছে।

আর সেই টাকার পরিমান ৮ লাখ টাকা বলে ইডি সূত্রে জানা যাচ্ছে। বিপুল পরিমাণ এই টাকা তৃণমূল নেতার শ্বশুর বাড়ির একটি আলমারিতে রাখা ছিল বলে খবর। বিপুল পরিমাণ নগদ টাকার মধ্যে সবটাই ৫০০ টাকার নোটের বাণ্ডিল বলে জানা যাচ্ছে। বিপুল পরিমান (West Bengal Ration Scam) এই টাকা কোথা থেকে এল সে বিষয়ে কোনও উত্তর পাওয়া জায়নি বলে দাবি ইডির।
আর এরপরেই বিপুল পরিমাণ এই টাকা বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। বলে রাখা প্রয়োজন, রেশন দুর্নীতির তদন্তে বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর আঢ্যের নাম সামনে আসছে। দুর্নীতির মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিকের অন্তত্য ঘনিষ্ঠ এই তৃণমূল নেতা।
আর এই নেতারই রেশন দুর্নীতির সঙ্গে যোগের বিষয়ে বেশ কিছু ইডির হাতে আসে। আর সে বিষয়ে জেরা করতেই একাধিকবার তাঁকে তলব করা হয়। কিন্তু কোন সমনেই ইডির মুখোমুখি হননি প্রভাবশালী এই তৃণমূল নেতা।
আর এরপরেই এদিন সকালে শঙ্কর আঢ্যের বাড়িতে পৌঁছে যায় ইডি। যান নেতার শ্বশুর বাড়ি সহ একাধিক ঘনিষ্ঠের বাড়িতে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত এই তল্লাশি অভিযান চলছে বলেই জানা গিয়েছে।












Click it and Unblock the Notifications