বাংলায় প্রবল ঝড়-বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ফের! দুর্যোগ কতদিন , জানিয়ে দিল আবহাওয়ার পূর্বাভাস

ফের একবার দুর্যোগের পূর্বাভাস রাজ্যে। আম্ফানের ক্ষত এখনও সারেনি। সবেমাত্র সেই চরম পরিস্থিতির এক সপ্তাহ কেটেছে। এদিকে আলিপুর আবহাওয়া দফতরের তরফে আগামী সপ্তাহের জন্য যে পূর্বাভাস দেওয়া হয়েছে তাতে প্রবল হাওয়ার দাপটের তথ্য রয়েছে।

 রবিবার থেকেই শুরু..

রবিবার থেকেই শুরু..

লকডাউনে রবিবাসরীয় মেজাজকে উস্কে দিয়ে এদিন সকাল থেকেই মুষল ধারায় বৃষ্টিপাত শুরু হয়েছে বাংলার বিভিন্ন জায়গায়। এদিন আকাশের মুখ ভোর থেকেই ভার ছিল। পরবর্তী পর্যায়ে একাধিক জেলায় শুরু হয় বৃষ্টিপাত।

বৃষ্টির সম্ভাবনা সপ্তাহ জুড়ে!

বৃষ্টির সম্ভাবনা সপ্তাহ জুড়ে!

কলকাতা সহ গোটা বাংলার বিভিন্ন প্রান্তে প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। আম্ফানে ধ্বংসস্তূপে পরিণত হওয়া দুই ২৪ পরগনায় ফের একবার বৃষ্টিপাত হবে বলে খবর। এছাড়াও হাওড়া, হুগলি, নদিয়া, দুই বর্ধমান, দুই মেদিনীপুরে বৃষ্টিপাত সপ্তাহব্যাপী চলবে।

তাপমাত্রার পারদ

তাপমাত্রার পারদ

তাপমাত্রার পারদ আপাতত স্বাভাবিকের থেকে একটু কম। রবিবার শহরের তাপমাত্রা ৩৪ ডিগ্রির আশপাশে ঘোরাফেরা করেছে বলে খবর। শনিবারও উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত হয়েছে।

৪০ কিমি গতিতে ঝড়

৪০ কিমি গতিতে ঝড়

রবিবার প্রতি ঘণ্টায় ৪০ কিলোমিটার গতিতে ঝড় আছড়ে পড়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বৃষ্টিও হবে বলে খবর। উত্তরবঙ্গের বহু জেলাতে প্রবল ঝড় বৃষ্টির সম্ভবনা রয়েছে বলে খবর। এরপর সোমবার থেকে দক্ষিণবঙ্গে প্রায়ই বৃষ্টি হবে বলে খবর।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+