ফাস্ট্যাগ চালু করতে জোর প্রস্তুতি রাজ্যের

রাজ্যে স্থিত জাতীয় সড়কগুলির টোলপ্লাজাগুলিতে ক্যাশলেস বানানোর শেষ প্রস্তুতি তুঙ্গে। প্রসঙ্গত, আজ থেকেই চালু হওয়ার কথা ছিল ফাস্ট্যাগ পদ্ধতির মাধ্যমে টোলপ্লাজাগুলিতে কর দেওয়ার ব্যবস্থা।

রাজ্যে স্থিত জাতীয় সড়কগুলির টোলপ্লাজাগুলিতে ক্যাশলেস বানানোর শেষ প্রস্তুতি তুঙ্গে। প্রসঙ্গত, আজ থেকেই চালু হওয়ার কথা ছিল ফাস্ট্যাগ পদ্ধতির মাধ্যমে টোলপ্লাজাগুলিতে কর দেওয়ার ব্যবস্থা। তবে সব গাড়ির ক্ষেত্রে এখনও ফাস্ট্যাগ স্টিকার লাগানো সম্ভব না হওয়ায় এই ফাস্ট্যাগ চালুর বিষয়টি পিছিয়ে দেওয়া হয় ১৫ ডিসেম্বর।

ফাস্ট্যাগ পাওয়া নিয়ে উঠেছে অভিযোগ

ফাস্ট্যাগ পাওয়া নিয়ে উঠেছে অভিযোগ

পশ্চিমবঙ্গে সমস্ত টোলপ্লাজাগুলিতেই বিক্রি করা হচ্ছে এই স্টিকার। তবে বেশ কয়েকটি জায়গায় স্টিকার পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ উঠেছে। হাওড়ায় গাড়ি চালকরা এই নিয়ে অসন্তোষ প্রকাশ করেন। এদিকে রাজ্যের পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী এই বিষয়ে ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিকদের সঙ্গে এই বিষয়ে বৈঠকে বসেন।

আধিকারকদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

আধিকারকদের সঙ্গে বৈঠক শুভেন্দুর

রাজ্যের পরিবহণ সচিব এনএস নিগম এই বৈঠকের বিষয়ে বলেন ,"মন্ত্রী চান না যে অহেতুক টোলপ্লাজাতে একটি অশান্ত পরিস্থিতি তৈরি হোক। কোনও ঝামেলার পক্ষপাতী নন তিনি। তিনি সংশ্লিষ্ট আধাকারিকদেরও এই বিষয়ে অবগত করেছেন।" তিনি আরও জানান প্রতিটি টোলপ্লাজাতে পর্যাপ্ত সংখ্যায় পুলিশ মোতায়েন থাকবে।

যানজট দূর ও নগদহীন লেনদেনের জন্য চালু ফাস্ট্যাগ

যানজট দূর ও নগদহীন লেনদেনের জন্য চালু ফাস্ট্যাগ

টোল প্লাজাগুলিতে যানজট দূর করতে ও নগদহীন লেনদেনের মাধ্যমে দেশব্যাপী বৈদ্যুতিন টোল সংগ্রহ পরিষেবা শুরু করতে চালু করা হয়েছে ফাস্ট্যাগের৷ গাড়ির উইন্ড স্ক্রিনে ফাস্ট্যাগ স্টিকার সাঁটা থাকলে সেটির কিউআর কোড স্ক্যান করে অনলাইনে টোল বাবদ টাকা কেটে নেওয়া হবে৷ ফলে নগদে লেনদেন হবে না। এর জেরে সময় বাঁচবে ও যানজট কমবে টোল প্লাজ়াগুলিতে৷ ফাস্ট-ট্যাগ স্টিকারগুলি প্রিপেইড রিচার্জ করতে হবে গাড়ির মালিকদের৷ রিচার্জ করার ক্ষেত্রে ইউপিআই সুবিধা নেওয়া যাবে। গাড়ির মালিকরা ১০ শতাংশ ক্যাশব্যাকও পেতে পারেন৷

প্রিপেইড নিয়মে কাটবে টাকা

প্রিপেইড নিয়মে কাটবে টাকা

ব্যক্তিগত ও বাণিজ্যিক দুই ধরনের গাড়িতেই এবার থেকে লাগাতে হবে এই ট্যাগ৷ অন্যথায় জরিমানা হবে৷ ফাস্ট্যাগের স্টিকারে থাকবে রেডিয়ো ফ্রিকুয়েন্সি আইডেন্টিফিকেশন টেকনোলজি৷ এর সঙ্গে যুক্ত প্রিপেইড অ্যাকাউন্ট থেকে সরাসরি টোল কর দেওয়া যাবে৷ এর সাহায্যে খুব সহজেই অনলাইনে টাকা দিয়ে প্লাজাগুলি পেরোতে পারবেন সকলে৷ যদি ফাস্ট্যাগ সেভিংস অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত থাকে তাহলে ব্যালান্স কমে যাবার পর স্বয়ংক্রিয় ভাবে অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়া হবে। একবার টোল পার হলে, গাড়ির মালিক টাকা কেটে নেবার এসএমএস পাবেন।

অ্যামাজন সহ ২২টি ব্যাঙ্কে কিনতে পাওয়া যাচ্ছে

অ্যামাজন সহ ২২টি ব্যাঙ্কে কিনতে পাওয়া যাচ্ছে

নয়া ব্যবস্থায় এনইটিসি-র আওতায় থাকা জাতীয় সড়কগুলিতে আরএফআইডি-নির্ভর ফাস্ট্যাগ মারফত টোল আদায় করা হবে। ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া অনলাইনে ফাস্ট্যাগ বিক্রির জন্য অ্যামাজনের সঙ্গে চুক্তি করেছে। পাশাপাশি ২২টি ব্যাঙ্কের বিভিন্ন ব্রাঞ্চে এই ট্যাগ কিনতে পাওয়া যাচ্ছে। প্রতিটি ট্যাগ পিছু ব্যাঙ্কগুলি ১০০ টাকা করে নিচ্ছে। এছাড়া টোলপ্লাজাগুলিতেও বিক্রি করা হচ্ছে এই স্টিকার। এই নয়া ব্যবস্থা মসৃণ ভাবে যাতে চালু করা যায় তারজন্য প্রয়োজনীয় পদ্ধতি অবলম্বন করা হচ্ছে৷ গাড়ির মালিকদের ফাস্ট্যাগ ব্যবহার করার জন্যও সচেতন এবং উৎসাহিত করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+