রাজ্যে বিজেপির সম্ভাব্য আসন নিয়ে 'সংকেত' হাইকমান্ডকে! অস্বীকার সোমেন মিত্রর

বাংলায় বিজেপি পেতে পারে কমপক্ষে ১০ টি আসন। আসন সংখ্যা এর থেকেও বাড়তে পারে। সূত্রের খবর অনুযায়ী, কংগ্রেস হাইকমান্ডকে এমনই রিপোর্ট প্রদেশ কংগ্রেসের এক নেতার।

বাংলায় বিজেপি পেতে পারে কমপক্ষে ১০ টি আসন। আসন সংখ্যা এর থেকেও বাড়তে পারে। সূত্রের খবর অনুযায়ী, কংগ্রেস হাইকমান্ডকে এমনই রিপোর্ট প্রদেশ কংগ্রেসের। বিজেপি যেমন মেরুকরণ করেছে, পাশাপাশি তৃণমূল নেত্রী বাংলায় বিজেপির আসন বাড়াতে সাহায্য করেছেন বলেও মতপ্রকাশ করা হয়েছে বলে জানা গিয়েছে। যদিও ওয়ান ইন্ডিয়া বেঙ্গলির কাছে এই ধরনের কোনও রিপোর্টের কথা অস্বীকার করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি সোামেন মিত্র। অন্যদিকে আর এক কংগ্রেস নেতা আব্দুল মান্নান ওয়ান ইন্ডিয়া বেঙ্গলিকে জানিয়েছেন. তাঁকে ফোন করেছিলেন গোলাম নবি আজাদ। সেখানে তিনি বাস্তবের কথা বলেছেন।

বিজেপি পেতে পারে কমপক্ষে ১০ টি আসন

বিজেপি পেতে পারে কমপক্ষে ১০ টি আসন

রাজ্য থেকে বিজেপি পেতে পারে কমপক্ষে দশটি আসন। এমনটাই অভ্যন্তরীণ রিপোর্ট রাজ্য কংগ্রেসের। সূত্রের খবর অনুযায়ী, সেই রিপোর্ট পাঠানো হয়েছে কংগ্রেস হাইকমান্ডকে। তবে আসন সংখ্যা এর থেকেও বাড়তে পারে বলে মত প্রকাশ করা হয়েছে বলে জানা গিয়েছে।

'অবস্থা অনেকটাই ১৯৭৭ সালের মতো'

'অবস্থা অনেকটাই ১৯৭৭ সালের মতো'

ভোটে বাংলার অবস্থা অনেকটাই ১৯৭৭ সালের মতো। প্রদেশ কংগ্রেসের মতে রাজ্যে তৃণমূলের বিরুদ্ধে প্রবল অসন্তোষ তৈরি হয়েছে। তবে বাইরে কেউ কিছু বলতে চাইছেন না। সবাই চুপচাপ ভোট দিচ্ছেন। যদি সেই অসন্তোষের পুরোটা ভোটের বাক্সে পড়ে তবে পরিস্থিতি কী হতে পারে সে সম্পর্কে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। প্রসঙ্গত ১৯৭৭ সালে কংগ্রেসকে সরিয়ে রাজ্যে ক্ষমতায় এসেছিল বামফ্রন্ট।

প্রদেশ কংগ্রেসের ক্ষোভ বামেদের ওপরেও

প্রদেশ কংগ্রেসের ক্ষোভ বামেদের ওপরেও

সূত্রের খবর অনুযায়ী, প্রদেশ কংগ্রেসের রিপোর্টে বামেদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করা হয়েছে। তাদের মতে ২০১৬ সালে জোট টিকিয়ে রেখে, রাজ্য সরকারের বিরুদ্ধে যদি একসঙ্গে আন্দোলনের কর্মসূচি নেওয়া যেত, তাহলে, বিজেপির বৃদ্ধি আটকানো যেত বলে মত প্রকাশ করা হয়েছে।

খবর অস্বীকার প্রদেশ সভাপতির

খবর অস্বীকার প্রদেশ সভাপতির

বিষয়টি নিয়ে প্রদেশ কংগ্রেস সভাপতির সঙ্গে যোগাযোগ করেছিল ওয়ান ইন্ডিয়া বেঙ্গলি। সোমেন মিত্র এই ধরনের কোনও রিপোর্টের কথা অস্বীকার করেছেন।অন্যদিকে আব্দুল মান্নান ওয়ান ইন্ডিয়া বেঙ্গলিকে জানিয়েছেন. তাঁকে ফোন করেছিলেন গোলাম নবি আজাদ। সেখানে তিনি বাস্তবের কথা বলেছেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+