Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

বাংলায় এই মুহূর্তে ভোট হলে কারা করবে বাজিমাত? কী বলছে সি-ভোটারের সমীক্ষা

আসন্ন ২০২৬ সাল বাংলা রাজনীতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর। কারণ আগামী বছরেই অনুষ্ঠিত হতে চলেছে পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন। আর এবার যমুনাপাড়ে পদ্ম ফোটানোর পর গঙ্গা পাড়েও গেরুয়া ঝড় তুলতে মরিয়া বিজেপি।

২০২৫-এ রাজধানী দিল্লি জয়ের পর, এবার ২০২৬-এর বাংলা বিধানসভা ভোটকে টার্গেট করে, পশ্চিমবঙ্গ দখলে ঝাঁপিয়ে পড়তে চাইছে বিজেপি। যমুনা পাড়ের গেরুয়া ঝড় দেখে, ২০২৬ সালে ভাগীরথীর তীরে ঝড় তোলার বিষয়ে আশাবাদী বিজেপি নেতৃত্ব। তবে এই মুহূর্তে যদি বাংলায় ভোট হয় তাহলে তৃণমূল এবং বিজেপির মধ্যে কোন দলের জয়ের সম্ভাবনা বেশি? ইন্ডিয়া টুডে-সি ভোটারের সমীক্ষা বলছে, এই মুহূর্তে বাংলায় ভোট ভাগে বিজেপির থেকে ৬ শতাংশ এগিয়ে রয়েছে তৃণমূল।

tmc and bjp

ইন্ডিয়া টুডে মুড অফ দ্য নেশন পোল প্রজেক্ট করে জানা গিয়েছে, এখন বাংলায় ভোট ভাগে তৃণমূলের পক্ষে রয়েছে ৪৬ শতাংশ ভোট। অপরদিকে বিজেপির ক্ষেত্রে ভোট ভাগের পরিমাণ মোটামুটি ৪০ শতাংশ। যদিও লাগাতার একাধিক বিভাগে দুর্নীতির অভিযোগ, এবং সন্দেশখালি, আরজি কর, জয়নগরের মতো ঘটনা তৃণমূল সরকারের বিরুদ্ধে বিরূপ প্রভাব ফেললেও দীর্ঘ ১৫ বছর ক্ষমতায় থাকার ফলে বেশ কিছু বিষয়ে বেশ অ্যাডভান্টেজে রয়েছে তৃণমূল। আর তারই মধ্যে অন্যতম হল সংখ্যালঘু ভোট।

বাংলায় বেশ শক্তিশালী সংখ্যালঘু ভোটার বেস রয়েছে। আর যার সরাসরি সুবিধা পায় তৃণমূল কংগ্রেস। অন্যদিকে কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডারের মত একাধিক সরকারি ভাতার জন্য বাংলার বিরাট অংশের মহিলা মহলেও ভোটও তৃণমূলের দিকে।

অপরদিকে আসা যাক বিজেপির দিকে। রাজ্যে দিন দিন জনপ্রিয়তা বৃদ্ধি পাচ্ছে পদ্ম শিবিরের। এছাড়াও মহারাষ্ট্র ওড়িশা দিল্লির মতো একাধিক রাজ্যে বিরাট পালাবদলের ফলে বাংলা জয়ে বাড়তি আত্মবিশ্বাসের সঙ্গে নেমেছে গেরুয়া শিবির।

এই মুহূর্তে ৪০ শতাংশ ভোটব্যাঙ্ক থাকলেও আগামী কয়েক দিনের এটিকে আরও বাড়াতে উদ্যোগী বিজেপি। তবে সি-ভোটার সমীক্ষা বলছে, কিছু ক্ষেত্রে পিছিয়ে রয়েছে বিজেপি। তার মধ্যে অন্যতম সংগঠনের তুলনামূলক অভাব। এবং একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে রাজ্যে দলের প্রধান মুখ হয়ে ওঠার জন্য শক্তিশালী নেতৃত্বের অভাব রয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+