বৃষ্টি উপেক্ষা করতে লকডাউন সফল করতে পুলিশি উদ্যোগ
বৃষ্টি উপেক্ষা করতে লকডাউন সফল করতে পুলিশি উদ্যোগ
গত কয়েক দিন ধরে জারি হওয়া নিম্ন চাপের জেরে দিনভর বৃষ্টি হয়ে চলেছে। তারই মধ্যে লকডাউন সফল করতে বৃষ্টিকে উপেক্ষা করে লকডাউন পালনের জন্য চলছে কড়া নজরদারি।

বৃষ্টি উপেক্ষা করে কাজ
বৃষ্টি উপেক্ষা করেই রাজপথে দাঁড়িয়ে নাকা চেকিং চালাচ্ছে পুলিশকর্মীরা।
শুধুমাত্র রাজধানী কলকাতা নয়, কলকাতার পাশাপাশি রাজ্যের অন্যান্য জেলায় চলছে কড়া নজরদারি। তেমনি ঘটনার ছবি উঠে এসেছে এদিন।

কীভাবে চলছে কাজ
বসিরহাট পুলিশ জেলার, হাড়োয়া, মিনাখাঁ, বসিরহাট থানার কড়া ঘেরা টোপে চলছে নজরদারি। এদিন বাসন্তী হাইওয়ে, বামন পুকুর ও টাকি রোডের বিভিন্ন এলাকায় চলছে পুলিশের টহল ও নাকা চেকিং।

হাইওয়েতে চেকিং
পাশাপাশি, সীমান্তবর্তী বসিরহাট ইছামতি ব্রিজে পুলিশের টহলদারি।এছাড়াও বসিরহাট বনগাঁর 2 সীমান্ত লাগোয়া হাইওয়েতে রাখা হচ্ছে বিশেষ নজরদারি।
লকডাউনকে সমর্থন করতে পুলিশের নজরদারি চোখে পড়ার মতো।

নজরদারি পুলিশের
যারা বিনা কারণে বাড়ির বাইরে বের হচ্ছে তাদেরকে বাড়িতে ফেরত পাঠানো হচ্ছে, আর যারা নির্দিষ্ট প্রমাণপত্র না দেখাতে দেখাতে পারছেন না তাদেরকে আটক করা হচ্ছে। পাশাপাশি, মাক্স না পড়লে তাদের কে মাক্স পরিয়ে দিচ্ছে পুলিশ। দ্বিতীয় দিনে আরও কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছে বসিরহাট জেলা পুলিশের পক্ষ থেকে। এদিন বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার কংকর প্রসাদ বারুই জানান, যাতে লকডাউন পালন হয় তার জন্য কড়া নজর রেখেছে পুলিশ। কোনও অভিযোগ পেলেই খতিয়ে দেখা হচ্ছে এবং তার ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সচেতনার উদ্য়োগ
এর আগেও মানুষকে সচেতন করতে বসিরহাট পুলিশ প্রশাসনের পক্ষ থেকে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান কংকর বাবু।
একদিকে নিম্নচাপ তার ওপরে মুষুলধারে হচ্ছে বৃষ্টি সেই বৃষ্টির উপেক্ষা করে রাজপথে দাঁড়িয়ে পুলিশের এমন তৎপরতাকে সাধুবাদ জানিয়েছেন মানুষ।












Click it and Unblock the Notifications