এবার তৈরি হতে চলেছে এসটিএফ ওয়েস্ট বেঙ্গল
কলকাতা পুলিশের এসটিএফের মতো এবার তৈরি হতে চলেছে এসটিএফ ওয়েস্ট বেঙ্গল।
কলকাতা পুলিশের এসটিএফের মতো এবার তৈরি হতে চলেছে এসটিএফ ওয়েস্ট বেঙ্গল। পুলিশ ডিরেক্টরেট এর পাঠানো এই প্রস্তাবে দু'দিনের মধ্যেই মিলল রাজ্য সরকারের অনুমোদন। নিয়োগ করা হল এসটিএফ ওয়েস্টবেঙ্গলের ডিআইজি, আইজি এবং পুলিশ সুপারকে।

সারা বাংলায় জঙ্গি দমনে উল্লেখযোগ্য ভূমিকা নেবে এই এসটিএফ ওয়েস্ট বেঙ্গল। নতুন এসটিএফ ওয়েস্ট বেঙ্গলে ৩৮৪ টি নতুন পদ তৈরি করা হয়েছে। যার মধ্যে ৩৬২ নিয়মিত পোষ্ট এবং ২২ টি চুক্তিভিত্তিক পোস্ট।
এই বিভাগের প্রথম ডিআইজি হচ্ছেন বর্তমানে সিআইডির ডিআইজি অপারেশনস নিশাথ পারভেজ এবং প্রথম আইজি হচ্ছেন বর্তমানে দার্জিলিংয়ের আইজি পদে থাকা অজয় কুমার নন্দ। হাওড়া পুলিশ কমিশনারেটের ডিসি (সদর) সুনীলকুমার যাদব আসতে চলেছেন এই বিভাগের প্রথম পুলিশ সুপার পদে।












Click it and Unblock the Notifications