Nabanna Abhiyan: মহিলা এবং ছাত্রদের সামনে রেখে অশান্তির ছক! নবান্ন অভিযানের অনুমতি দিল না পুলিশ

Nabanna Abhiyan: মঙ্গলবার এর নবান্ন অভিযান ঘিরে তৎপর কলকাতা ও রাজ্য পুলিশ। নবান্নের বাইরে নিরাপত্তা ব্যবস্থা যেমন মুক্ত করা হচ্ছে তেমনি শহরের বিভিন্ন জায়গায় মোতায়েন থাকবে বিশাল সংখ্যক পুলিশ। পুলিশের দাবি অশান্তি বাঁধানো হতে পারে এমন খবর তাদের কাছে আছে। সোমবারও সাংবাদিক বৈঠক করে এমনই জানিয়েছেন পুলিশের উচ্চপদস্থ কর্তারা। তাই সাধারণ মানুষকে সতর্ক করে পুলিশ বলছে কোন রকম প্ররোচনায় পা দেবেন না।

সোমবার বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হন এলডিজি আইনের শৃঙ্খলা। মঙ্গলবার যে নবান্ন অভিযান হতে চলেছে তা সম্পূর্ণভাবে বেআইনি। তার দাবি আগে থেকে পুলিশের কাছে কোন অনুমতি নেওয়া হয়নি। শুধু তাই নয় সোমবার দুপুরের পর ছাত্র সমাজ নামে সংগঠনের কাছ থেকে একটি ইমেইল পাঠানো হয় বলে উল্লেখ করেছেন তিনি। ইমেইল পাঠানো হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চের তরফেও। তবে সেই আবেদনগুলিকে গ্রাহ্য করছে না পুলিশ।

nabanna police

মঙ্গলবার ইউজিসির পরীক্ষা আছে, তাই দুটি মিছিলের কোনটিকেই অনুমতি দিচ্ছে না পুলিশ। এডিজি আইন শৃঙ্খলা জানিয়েছেন পুলিশের তরফ থেকে ছাত্র সমাজ ও যৌথ মন্ত্রকে চিঠি দিয়ে জানানো হয়েছে যে সংরক্ষিত এলাকা বাদ দিয়ে অন্য কোথাও মিছিল করলে কোন বাধা দেবে না পুলিশ। একইসঙ্গে অশান্তি নিয়ে ফের আশঙ্কা প্রকাশ করেছে পুলিশের এই উচ্চপদস্থ কর্তা।

তার দাবি এই বিষয়ে কোন ছক কষা হচ্ছে। কোট ছাত্র সমাজের পক্ষ থেকে কোথায় কার সঙ্গে বৈঠক করা হচ্ছে সেই তথ্য ও পুলিশের কাছে রয়েছে বলে দাবি করেছেন তিনি। উল্লেখ করেন, ছাত্র সমাজ নামে সংগঠনের অন্যতম আহবায়ককে একটি পাঁচ দ্বারা হোটেলে প্রবেশ করতে দেখা দিয়েছে। আর সেখানে গোপনে কোন বৈঠক হয়েছে বলেও দাবি করেছেন তিনি। কার সঙ্গে বৈঠক সেই খবর পুলিশের কাছে গোপন সূত্রে এসে পৌঁছালেও তা প্রকাশ করা হচ্ছে না। তিনি বলেন আন্দোলনের আগে এভাবে পাঁচতারা হোটেলে বৈঠক করাটা আমাদের কাছে ঠিক লাগছে না।

অশান্তি ঘটানোর চেষ্টা হবে এমন ইনপুট যে পুলিশের কাছে আছে তেমনটাই বারবার দাবি করা হচ্ছে। আগামীকাল মঙ্গলবার কাজের দিন অর্থাৎ সকাল থেকেই নবান্নে উচ্চপদস্থ কর্তাদের আনাগোনা লেগে থাকবে। নবান্নের বিভিন্ন বিভাগে কাজ করেন বহু কর্মী। প্রত্যেকের সুরক্ষা যাতে নিশ্চিত করা যায় তার জন্যই পুলিশ সব ব্যবস্থা করছে বলে জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+