জেলায় ফের জালনোট চক্রের পর্দা ফাঁস! এবার যুক্ত হল কেতুগ্রামের নাম
এত দিন জাল নোট উদ্ধার করা হয়েছে মুর্শিদাবাদ ও মালদা জেলার বিভিন্ন এলাকায়। ধরাও পড়েছে অনেকেই। এবার এই তালিকায় যুক্ত হল পূর্ব বর্ধমান জেলার নাম। এই জেলার কেতুগ্রাম এলাকায থেকে জাল নোট সহ ধরা হয়েছে
এত দিন জাল নোট উদ্ধার করা হয়েছে মুর্শিদাবাদ ও মালদা জেলার বিভিন্ন এলাকায়। ধরাও পড়েছে অনেকেই। এবার এই তালিকায় যুক্ত হল পূর্ব বর্ধমান জেলার নাম। এই জেলার কেতুগ্রাম এলাকায থেকে
জাল নোট সহ ধরা হয়েছে একজনকে।

পুলিশ জানিয়েছে ধৃতের নাম কুমার শেখ ওরফে খিলাড়ি কুমার। তাকে এদিন কাটোয়া আদালতে তোলা হয়। তার পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতের কাছ থেকে
অনেকগুলো দুহাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে।
জাল নোট ধরা নিয়ে মুর্শিদাবাদ ও মালদা জেলায় এখন নজরদারি বাড়িয়েছে পুলিশ। তার পর কী জাল নোট কারবারিরা নতুন রুট ধরেছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে শুরু করেছে পুলিশ। কুমারকে জেরা
করে তার হদিশ পেতে চাইছে পুলিশ।












Click it and Unblock the Notifications