West Bengal Panchayat Election Results 2023: দণ্ডি কাটা প্রার্থী কি জিতলেন তৃণমূলের টিকিটে
দণ্ডি কেটে বিজেপি ছেড়ে তৃণমূলে ফিরেছিলেন আদিবাসী এই কন্যা। তারপর তিনি তৃণমূলের টিকিটে দাঁড়িয়েছিলেন পঞ্চায়েত যুদ্ধে। তাঁর দণ্ডি কাটা নিয়ে কম বিতর্ক হয়নি। এই দণ্ডি কেটে দলে ফেরাই তাঁকে রাতারাতি লাইম লাইটে এনে দিয়েছিল। সেই শিউলি মার্ডি কি এবার জিতলেন?
দক্ষিণ দিনাজপুরেরগোফানগর গ্রাম পঞ্চায়েতের ৭১ নম্বর আসনের প্রার্থী শিউলি মার্ডির দিকে এদিন সবার নজর ছিল। শেষ পর্যন্ত তাঁর আসনে ১০৫ব ভোটে জয়ী হয়েছেন শিউলি মার্ডি। এতে প্রমাণিত আদিবাসী আবেগ তৃণমূলের দিকেই রয়েছে। দণ্ডি কাটা নিয়ে নেতিবাচক প্রচারেও পায়দা লাভ করতে পারেনি বিরোধীরা।

পঞ্চায়েত ভোটের কিছুদিন আগেই চকবলরামপুরে খবররে শিরোনামে উঠে এসেছিল দণ্ডি-কাণ্ড। দণ্ডি কেটে বিজেপিতে যাওয়ার প্রায়শ্চিত্ত করে তৃণমূলে ফিরেছিলেন শিফলি মার্ডি-সহ তিনজন। এরপর সেই বিতর্কে উত্তাল হয়েছিল সারা দেশ। তৃণমূল দম্জডির নিদান দেওয়া নেত্রীকে শাস্তিও দেওয়া হয়েছিল।
তারপর এবার পঞ্চায়েতে টিকিট দেওয়া হয় তৃণমূলের তরফে। তবে সংশয় ছিল বিতর্কিত ওই ঘটনার পর জিতবে তো তৃণমূল। সমস্ত সংশয় দূর করে দণ্ডি-কাণ্ডে নাম জড়ানো শিউলি মার্ডি পঞ্চায়েত নির্বাচনে জিতে প্রমাণ করে দিলেন আদিবাসীরা রয়েছেন তৃণমূলের দিকেই।
অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে গিয়েছিলেন নির্যাতিতার বাড়িতে। তারপরই তাঁকে প্রার্থী করে বাজিমাত করল তৃণমূল। এদিন গণনা শেষে খুশির হাওয়া তৃণমূল শিবিরে। জয়ের উচ্ছ্বাসে মাতোয়ারা তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মী-সমর্থকরা। আবির খেলায় মেতেছেন তাঁরা।
আর জয়ের পর তৃণমূল প্রার্থী শিউলি মার্ডি বলেন, তৃণমূল কংগ্রেস এলাকার উন্নয়ন করেছে, রাস্তাঘাট করেছে। জয়কল্যাণমূলক নানা পরিষেবা প্রদান করছে, তার জেরেই এই জয়। এই জয় উন্নয়নের জয়। মানুষের জয়। মানুষের সমর্থন পেয়েছি। এবার মানুষের উন্নয়ন করতে চাই। মানুষের জন্য কাজ করব, আদিবাসী সমাজের জন্য কাজ করব।












Click it and Unblock the Notifications