Panchayat Election Results 2023: কার দখলে পঞ্চায়েত? ট্রেন্ড দেখেই জেলায় জেলায় জয়োল্লাস শাসক দলের

পঞ্চায়েত ভোটের গণনার দিনেও জেলায় জেলায় অশান্তির ঘটনা। তার মধ্যেই জয়োল্লাস শুরু করে দিয়েছে শাসক দলের কর্মীরা। সকাল ১১টা পর্যন্ত যে আপডেট পাওয়া গিয়েছে তাতে এখনও পর্যন্ত ৯ হাজার আসনে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। সবটই অবশ্য পঞ্চায়েত।

এখনও জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতি রয়েছে। সেগুলির গণনা শুরু হয়নি। সবে গ্রাম পঞ্চায়েতের ভোট গণনা শুরু হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের শুরু থেকেই জেলায় জেলায় অশান্তি ঘটনা ঘটেছে। রীতিমতো সন্ত্রাস চলেছে। ৩০ জনের বেশি মারা গিয়েছেন। মনোনয়নের দিন থেকেই অশান্তি দেখা গিয়েছে।

West Bengal Panchayat Election Results 2023

আনন্দে কোতুলপুরে আবির খেলায় মাতলেন তৃণমূল কর্মী সমর্থকরা। কোতুলপুর ব্লকের তিনটি জেলা পরিষদেই এই মুহূর্তে এগিয়ে তৃণমূল। আর সেই আনন্দে কোতুলপুর বাজারে আবির খেলায় মেতে উঠলেন দলীয় কর্মী সমর্থকরা। কোতুলপুরে পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে বিরোধীরা প্রার্থী দিতে না পারায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই এখানে তৃণমূল জয়ী হয়েছে।

কিন্তু কোতুলপুর ব্লকের তিনটি জেলা পরিষদে বিরোধীরা প্রার্থী দেওয়ায় ভোট হয়। গণনা শুরু হতেই তিনটি জেলা পরিষদ আসনেই এই মুহূর্তে এগিয়ে রয়েছে শাসক দল। এদিন উচ্ছ্বাসিত দলীয় কর্মী সমর্থকরা ইতিমধ্যেই আবির খেলায় মেতে উঠেছেন।

অন্ডালের উখরা পঞ্চায়েত তৃণমূলের দখলে ২৭ টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছে ২৫ টি দুটি পেয়েছে নির্দল। আবির খেলায় মেতেছেন তৃণমূল কর্মীরা। বীরভূমেও একাধিক জায়গায় জয়োল্লাস শুরু করে দিয়েছেন তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা। বীরভূমে মুখ্যমন্ত্রীর মামাবাড়ির গ্রাম কুসুম্বায় কিন্তু জয়ী হয়েছে বিজেপি। এদিকে আবার শিবঠাকুর মণ্ডলের স্ত্রী জয়ী হয়েছেন। তিনি তৃণমূল কংগ্রেসের টিকিটে প্রার্থী হয়েছিলেন।

সেই সঙ্গে ভাঙড়ের পোলের হাটেও হেরেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের দোর্দণ্ড প্রতাব নেতা আরাবুল ইসলামের গড় বলে পরিচিত ভাঙড়ের পোলের হাট। সেখানে জয়ী হয়েছে আইএসএফ এবং সিপিএম সমর্থিত প্রার্থী। জেলায় জেলায় একদিকে যেমন তৃণমূল কংগ্রেসের জয়ের খবর আসছে। ঠিক তেমনই শাসক দলকে কড়া টক্কর দিচ্ছে বিরোধীরা। বাম-কংগ্রেস-বিজেপি একাধিক জায়গায় পঞ্চায়েতে এগিয়ে রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+