West Bengal Panchayat Election Results 2023: দিলীপ ঘোষের বুথে হারল বিজেপি, পঞ্চায়েতও তৃণমূলের
বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি বর্তমানে সর্বভারতীয় সহসভাপতির এলাকায় বিপুল জয় পেল তৃণমূল কংগ্রেস। দিলীপের ঘোষের ঘরের বুথেই হারল বিজেপি। মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষের বাড়ি ঝাড়গ্রামের গোপীবল্লভপুরের কুলিয়ানা গ্রামে। তাঁর বুথে বিজেপি প্রার্থী দিতে ব্যর্থ হয়েছিল।
গোপীবল্লভপুরের ২৫ নম্বর বুথের ভোটার দিলীপ ঘোষ। এই বুথে নির্দল প্রার্থী ছিল। সেই নির্দল প্রার্থীকে ২৪ ভোটে পরাজিত করে জয়ী হল তৃণমূল কংগ্রেস। তৃণমূলের প্রার্থী শিবানী দেউলি। কুলায়ানা গ্রাম সংসদের অপর বুথেও জয়ী হয়েছে তৃণমূল। ২৪ নম্বর বুথে বিজেপি প্রার্থীকে জয়ী হয়েছেন তৃণমূল প্রার্থী সুকমল মহাপাত্র।

গোপীবল্লভপুর দু-নম্বর ব্লকের কুলিয়ান গ্রাম পঞ্চায়েতের মোট আসন ১৩। তার মধ্যে কুলিয়ান গ্রাম সংসদের দুটি আসনেই জয়ী হয়েছে তৃণমূল। এই পঞ্চায়েতও দখল করল তৃণমূল কংগ্রেস। ২০১৮ সালে এই গ্রাম পঞ্চায়েত গিয়েছিল বিজেপির দখলে। ২০১৩ সালে তা ছিল তৃণমূল।
২০১৮ সালের তৃণমূল হাত থেকে বিজেপির তৎকালীন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ তা ছিনিয়ে নিতে সম্ভবপর হয়েছিলেন। এবার তা ধরে রাখতে ব্যর্থ হলেন দিলীপবাবু। বিজেপির হাত থেকে তা পুনরুদ্ধার করল তৃণমূল। ১৩টি আসনের মধ্যে ১০টিতে জয়ী হয়েছলি বিজেপি। এবার সেই ফল উল্টে গেল।
এদিনের তৃণমূলের জয় ও বিজেপির হার নিয়ে দিলীপ ঘোষ বলেন, আমরা তো লড়াইয়েই ছিলাম না। আমরা ওই বুথে প্রার্থী দিতে পারিনি। তৃণমূলের সঙ্গে লড়াই ছিল নির্দলের। বড়ো বড়ো রাজনৈতিক দলই যেথায় এঁটে উঠতে পারছে না, সেখানে কী করে নির্দল জিতবে! নির্দল জেতেওনি। হার মেনেছে তৃণমূলের কাছে।












Click it and Unblock the Notifications