Panchayat Election Results 2023: গণনার দিনেও অ্যাকশন মুডে গ্রাউন্ড জিরোয় রাজ্যপাল, দিলেন কড়া বার্তা

পঞ্চায়েত ভোটের গণনার দিনেও গ্রাউন্ড জিরোয় রাজ্যপাল সিভি আনন্দ বোস। দিল্লি থেকে ফিরেই বেড়িয়ে পড়েছেন তিনি। সরজমিনে পরিস্থিতি খতিয়ে দেখতে একাধিক এলাকায় ঘুরছেন তিনি। সকালেই বিমান বন্দর থেকে সোজা চলে যান ঘটকপুর বাজারে। সেখান থেকে ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে।

ভাঙড়ে বিজয়গঞ্জ বাজারে ভোটের মনোনয়ন জমার দিন থেকেই উত্তেজনা ছড়িয়েছিল। মুড়ি-মড়কির মতো বোমাবাজি, গুলি চালানোর ঘটনা ঘটেছিল ভাঙড়ে। সবচেয়ে বেশি উত্তপ্ত হয়েছিল ভাঙড়। তার পরেই সেখানে হাজির হয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। কথা বলেছিলেন বাসিন্দাদের সঙ্গে। গণনার দিনেও তিনি সেই ভাঙড়ে হাজির হয়েছেন।

Panchayat Election Results 2023

ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে নেমে পরিস্থিতি খতিয়ে দেখেন তিনি। মঙ্গলবার সকালে রাজ্যপাল সিভি আনন্দ বোস কড়া হুঁশিয়ারি িদয়ে বলেছেন রাজ্যবাসীকে নিরাপত্তা দেবই। কড়া পদক্ষেপ করা হবে। এর আগে ভোট শুরুর আগের দিন রাজ্য নির্বাচন কমিশনকে তীব্র আক্রমণ করেছিলেন তিনি। রাজ্যপাল বলেছিলেন, কমিশনকে তিনি নিয়োগ করলেই রাজ্য নির্বাচন কমিশনার তাঁর দায়িত্ব পালনে ব্যর্থ।

কমিশনের কারণেই পঞ্চায়েত ভোটে রাজ্যে এতোজন মানুষের মৃত্যু হয়েছে। তার দায় রাজ্য নির্বাচন কমিশনারকেই নিতে হবে বলে কড়া বার্তা দিয়েছিলেন তিনি। রাজ্য নির্বাচন কমিশনার চাইলেই এই মৃত্যু মিছিল আটকাতে পারতেন। ভোটের দিন হিংসা নিয়েও কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তারপরেই তিনি উড়ে গিয়েছিলেন রাজধানী দিল্লিতে। সেখানে অমিত শাহের সঙ্গে বৈঠক করেন তিনি। তার পরে ফিরে এসেই ফের পরিদর্শনে বেরিয়েছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

cv anand bose

এদিকে পঞ্চায়েত ভোটের গণনার দিনেও জেলায় জেলায় অশান্তির ঘটনা ঘটে চলেছে। আমডাঙায় ২ সিপিএম প্রার্থীকে অপহরণ করা হয়েছে বলে অভিযোগ। বীরভূমের কীর্ণাহারে সিপিএম কর্মীদের উপরে হামলা চালানোর অভিযোগ। একাধিক গণনা কেন্দ্রের সামনে জমায়েতকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়েছে। গণনা কেন্দ্রের ভেতরে ঢুকতে দেওয়া হচ্ছে না বিরোধীদের। এমনই অভিযোগ উঠেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+