Panchayat Election Results 2023: কাউন্টিং সেন্টার থেকে CPM প্রার্থী অপহরণ, সামশেরগঞ্জে বিধায়ককে ধাক্কা বাহিনীর
গণতন্ত্রের উৎসবরে আজ মেগা রেজাল্ট। অধিকাংশ পঞ্চায়েত সমিতিতেই এগিয়ে রয়েছে শাসক দল। তবে বিরোধীরাও টক্কর দিচ্ছে। সকাল থেকেই জেলায় জেলায় গণনাকেন্দ্রের সামনে শুরু হয়ে গিয়েছে উত্তেজনা। সাত সকালে আমডাঙায় সিপিএম প্রার্থীকে অপহরণের অভিযোগ উঠেছে।
কাউন্টিং সেন্টারের সামনে থেকেই নাকি তাকে তুলে নিয়ে যায় শাসক দলের কর্মীরা। যদিও পুরো অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল কংগ্রেস। আমডাঙার চণ্ডীচর গ্রামপঞ্চায়েতের ৫৭ নম্বর বুথের প্রার্থী মহম্মদ কুতুব উদ্দিন। সকালে গণনা কেন্দ্রে গিয়েিছলেন তিনি। অভিযোগ সেসময় তাঁকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়।

অন্যদিকে আবার বোদাই গ্রাম পঞ্চায়েতের ১৩৯ নম্বর বুথের সিপিএম প্রার্থী বিশ্বজিৎ সামন্তকেও অপহরণ করা হয়েছে বলে অভিযোগ। তাঁকেও কাউন্টিং সেন্টারের সামনে থেকেই অপহরণ করে নিয়ে যাওয়া হয়। ঘটনার নেপথ্যে শাসক দলের হাত রয়েছে বলে অভিযোগ। তবে অভিযোগ অস্বীকার করেছেন শাসক দলের নেতা কর্মীরা।
এদিকে আবার সামশেরগঞ্জে বাহিনীর কড়া পাহারার মুখে খোদ বিধায়ক। সকাল থেকেই গণনা কেন্দ্রের বাইরে জমায়েত হতে শুরু করেছিল সামশেরগঞ্জে। পুলিশ এবং বাহিনী যৌথভাবে জমায়েত হঠাতে লাঠিচার্জ করে। ৩৪ নম্বর জাতীয় সড়কে বারবার জমায়েত করছিলেন রাজনৈতিক দলেন নেতা কর্মীরা।
সেই জমায়েতের মধ্যে ছিলেন বিধায়ক আমিরুল ইসলামও। তাঁকেও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা সেখান থেকে সরে যেতে বলেন। কিন্তু তিনি নিজে বিধায়ক বলে পরিচয় দেন। বিধায়কের কথা শুনতে রাজি হয়নি বাহিনী। তাঁকে ধাক্কা দিয়ে সেখান থেকে সরে যেতে বলা হয় বলে অভিযোগ। শেষে রাজ্য পুলিশের এক কর্মী এসে বাহিনীকে বাধা দেয় এবং বিধায়ক বলে জানান। কিন্তু বাহিনী তাতে আমোল না দিয়ে সেখান থেকে সরে যেতে বলে।
বিধায়ক থেকে রাজনৈতিক দলের নেতা কর্মী কেউ গণনা কেন্দ্রের সামনে জমায়েত করতে পারবেন না এমনই নির্দেশিকা দেওয়া হয়েছে। সেই নির্দেশিকা মেনেই কাজ করা হচ্ছে বলে জানান জওয়ানরা। হুগলি জাঙ্গিপাড়া পুলিশের লাঠিচার্জ। সকালে গণনা কেন্দ্রের সামনে তৃণমূল ও সিপিএমের মধ্যে বাদ বিতোন্ডা শুরু হওয়ার পর। সিপিএম পার্টির কার্যালয় সামনে সিপিএম কর্মী ও কাউন্টিং এজেন্টদের পুলিশের লাঠিচার্জ।
হুগলি জাঙ্গিপাড়া পুলিশের লাঠিচার্জ। সকালে গণনা কেন্দ্রের সামনে তৃণমূল ও সিপিএমের মধ্যে বাদ বিতন্ডা শুরু হওয়ার পর। সিপিএম পার্টির কার্যালয় সামনে সিপিএম কর্মী ও কাউন্টিং এজেন্টদের পুলিশের লাঠিচার্জ। ধনিয়াখালি কিষাণ মান্ডিতে গণনা কেন্দ্র করা হয়। বিজেপির অভিযোগ ,সেখানে বিজেপি এজেন্টের ঢুকতে দেয়া হয়নি। তাদের মারধর করে বার করে দেওয়া হয়। এর পরেই চুঁচুড়া তারকেশ্বর ১৭ নম্বর রোড অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি কর্মীরা। ঘটনা চলে হাজির হয়েছেন বিজেপির জেলা সভাপতি তুষার মজুমদার।












Click it and Unblock the Notifications