Post poll violence: ভোট পরবর্তী হিংসায় তপ্ত ইসলামপুর, বাহিনীর লাঠিচার্জে জখম চোপড়ার বিধায়ক
ভোট গণনার শেষবেলাতেও জেলায় জেলায় ঝরছে রক্ত। ইসলামপুরে জেলা পরিষদের ভোট গণনা শুরু হওয়ার আগেই উত্তেজনা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠি চার্জ পুলিশের। ঘটনায় জখম চোপড়ার বিধায়ক হামিদুল রহমান সহ বেশ কয়েকজন।
ঘটনাটা গণনা কেন্দ্র উত্তেজনা ছড়িয়ে পড়ে।বিধায়কের উপর লাঠিচার্জ! কাঠগড়ায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী । ভোটগণনা কেন্দ্রের সামনে তৃণমূল বিধায়ককে লাঠি মারার অভিযোগ উঠল পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। বাহিনীর লাঠির আঘাতে চোপড়ার বিধায়ক হামিদুল রহমান গুরুতর চোট পেয়েছেন বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড ইসলামপুরে ।

মঙ্গলবার সকাল থেকেই ইসলামপুর হাইস্কুলে পঞ্চায়েত ভোটের গণনা চলছে। অভিযোগ, রাত গড়াতেই সেখানে পৌঁছোন বিধায়ক হামিদুল রহমান। সঙ্গে ছিলেন তৃণমূল কর্মীরাও। এই ঘটনায় বিধায়ক সহ বেশ কয়েক জন তৃণমূল কর্মী লাঠির আঘাতে গুরুতর ভাবে জখম হয় । তাদের তড়িঘড়ি ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। বিধায়ক সহ বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কা জনক হওয়ায় তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়।
গতকাল রাত থেকেই দুই বঙ্গের একাধিক জায়গা উত্তপ্ত হয়ে উঠেছে। ভাঙড় গতকাল রাত থেকেই উত্তপ্ত হয়ে উঠেছে। সেখানে রাতেই গুলি চালানোর ঘটনা ঘটেছে। চলেছে বোমাবাজি। ভোট পরবর্তী হিংসায় ভাঙড়ে ইতি মধ্যেই ৩ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে ২ জন আইএসএফ কর্মী বলে জানা গিয়েছে।
ভাঙড়ে বোমাবাজিতে জখম হয়েছেন পুলিশ সুপার এবং তাঁর দেহরক্ষীও। গুরুতর আহত অবস্থায় তাঁরা হাসপাতালে ভর্তি রয়েছেন। পুিলশ সুপারের দেহরক্ষীর পায়ে গুলি লেগেছে। গতকাল রাত থেকে হিংসা চলছে কাশীপুরেও। সেখানে কুপিয়ে খুন করা হয়েছে তৃণমূল কংগ্রেস কর্মীকে।












Click it and Unblock the Notifications