Panchayat Election Results 2023: গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রু হিংসা, রাজনৈতিক দলগুলিকে বার্তা রাজ্যপালের

গণনার দিনেও রাস্তায় বেরিয়ে পড়েছিলেন িতনি। বিমানবন্দর থেকে সোজা চলে যান শহরের বিভিন্ন প্রান্তে। সেখানকার পরিস্থিতি নিয়ে খোঁজ খবর নেন রাজ্যপাল। এর আগে কখনো কোনও রাজ্যপালকে পঞ্চায়েত ভোট নিয়ে এতোটা সক্রিয় হতে দেখা যায়নি। বেলা শেষ আবারও সব রাজনৈতিক দলকে শান্তির বার্তা দিলেন রাজ্যপাল।

রাজ্যপাল সিভি আনন্দ বোসের এই বার্তা যথেষ্ট ইঙ্গিত পূর্ণ। রাজ্যে পঞ্চায়েত ভোটের ফলাফলের যে ট্রেন্ড তাতে শাসক দলই যে জয় পাবে তাতে কোনও সন্দেহ নেই। এর পরে আবার ভোট পরবর্তী হিংসার মেঘ দেখছে বিরোধীরা। আগে থেকেই হয়তো সেকারণে সব রাজনৈতিক দলকে শান্তি বজায় রাখার বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

Panchayat Election Results 2023

মঙ্গলবার বিকেলে রাজভবনে সাংবাদিক বৈঠক করেন রাজ্যপাল। সেখানে তিনি বলেছেন, 'নির্বাচনে অশান্তি কাম্য নয় গণতন্ত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ সাধারণ মানুষ। আর গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রু হিংসা। গণতন্ত্রের সবচেয়ে বড় শত্রু দুর্নীতি। ভোটের দিন একফোঁটা রক্তপাতও সার্বভৌমত্বে আঘাত।' এক কথায় ভোট সন্ত্রাসের আবারও কড়া সমালোচনা করেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এবং দলমত নির্বিশেষে সকলকে শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন তিনি।

ভোট গণনার জিনেও জেলায় জেলায় অশান্তির ঘটনা প্রকাশ্যে এসেছে। একাধিক জায়গায় কাউন্টিং সেন্টারের মধ্যে চলেছে অশান্তি। একাধিক জায়গায় বিরোধীদের উপর হামলা চালানোর ঘটনা ঘটেছে। বিরোধী রাজনৈতিক দলের প্রতিনিধিদের ঢুকতে দেওয়া হয়নি গণনা কেন্দ্রে। এই নিয়ে একাধিক জায়গায় তুমুল অশান্তির ঘটনা হটেছে।

রাজ্যপাল সিভি আনন্দ বোস সকাল থেকেই শহরের একাধিক জায়গায় ঘুরেছেন। তিনি সোজা চলে গিয়েছিলেন ভাঙড়ে। ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে। যেখানে মনোনয়ন জমার দিন সবচেয়ে বেশি অশান্তি হয়েছিল। সেখানে এবার তৃণমূল কংগ্রেস হেরেছে। মাত্র একটি কেন্দ্রে জিতেছে তৃণমূল কংগ্রেস। আরাবুল ইসলাম তাঁর নিজের কেন্দ্রেই হেরেছে। তারপরে আবার ভাঙড়ে নতুন করে অশান্তি শুরু হয়েছে ভাঙড়ে। তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস ভাঙার অভিযোগ উঠেছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+