Panchayat Election Results 2023: জেলায় জেলায় ফের আক্রান্ত হবে দলীয় কর্মীরা, হেল্পলাইন চালু করল বিজেপি

পঞ্চায়েত ভোটে রাজ্য জুড়ে সবুজ ঝড় বইছে। কিছু কিছু কেন্দ্রে শাসক দলকে কড়া টক্কর দিলেও আদতে শাসক দলই জয়ী হয়েছে অধিকাংশ পঞ্চায়েত কেন্দ্রে। একুশের ভোট পরবর্তী সন্ত্রাসের পুনরাবৃত্তি হতে পারে এই আশঙ্কায় রয়েছে বিজেপি। সেকারণে আগে থেকেই হেল্পলাইন নম্বর চালু করে দিয়েছে গেরুয়া শিবির।

একুশের ভোটপরবর্তী হিংসা থেকে শিক্ষা নিয়ে এবার আগে থেকেই প্রস্তুত বিজেপির লিগাল সেল। পুলিশ প্রশাসনকে অভিযোগ জানানোর পাশাপাশি পার্টির কাছেও যাতে পুরো তথ্য এবং বিবরণ থাকে তার হিসেব রাখতেই হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে।

Panchayat Election Results 2023

বিজেপির পক্ষ থেকে ২ টি ফোন নম্বর দেওয়া হয়েছে। একটি ৮১০০৯৯৫৮৬৮ এবং আরেকটি হল ৮১০০৯৯৫৮৬২। এই দুটি নম্বরে ফোন করে যেকোনও মানুষ এবং বিজেপি কর্মীরা তাঁদের উপর হামলার অভিযোগ জানাতে পারবেন। সেই সঙ্গে ঘটনার ছবি এবং বিবরনও পাঠাতে পারবেন। একটি ইমেল আইডিও দেওয়া হয়েছে বিজেপি কর্মীদের জন্য। panchayatviolence2023@gmail.com।

বিজেপির লিগাল সেলের পক্ষ থেকে চালু করা এই ইমেল আইডিতে সবরকম তথ্য দেওয়া থাকবে বলে জানানো হয়েছে। যদিও পঞ্চায়েত ভোট মিটে গেলেও রাজ্যে আগামী ১০ দিন কেন্দ্রীয় বাহিনী থাকবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে রাজ্য নির্বাচন কমিশনকে সেকথা জানানো হয়েছে।

যদিও ভোটের সময় সঠিক ভাবে বাহিনী ব্যবহার করা হয়নি বলে অভিযোগ উঠেছে। কেন্দ্রের পক্ষ থেকে বািহনী পাঠানো হলেও রাজ্য নির্বাচন কমিশন সঠিক ভাবে তা প্রয়োগ করেনি। তার জেরে ভোটের দিন গোটা রাজ্যে চরম অরাজক পরিস্থিতি তৈরি হয়েছিল। জেলায় জেলায় অশান্তির ঘটনা ঘটেছে। হত্যার ঘটনা পর্যন্ত ঘটেছিল।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+