West Bengal Panchayat Election Results 2023: দুর্বল হচ্ছেন গুরুং, পঞ্চায়েত ভোটের ফলাফলে কোন ইঙ্গিত পাহাড়ে
জোট করেও শেষ রক্ষা হল না। পাহড়ে একেবারে ধরাশায়ী বিজেপি জোট। বিজেপিকে পিছনে ফেলে এগিয়ে গেলো অনিত থাপার গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা দল বা বিজিপিএম। শেষবার পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন হয়েছিল ২০০০ সালে তারপর নানা কারণে আর পঞ্চায়েত নির্বাচন হয় নি।
প্রায় ২৩ বছর পর পাহাড়ে ফের পঞ্চায়েত নির্বাচন হয়। পাহাড়বাসীরা অবাধ ও শান্তিপূর্ণভাবে ভোট দেয়। পাহাড়ে ভোটের ফলাফলের দিকে তাকিয়ে ছিল গোটা বাংলা। কেননা একেতেই দুই যুগ পর পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন। তার ওপর একমাত্র পাহাড়েই দ্বিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন। তাছাড়া বিজেপি দখলে লোকাসভা আসনের পাশাপাশি দুটি বিধানসভা কেন্দ্র।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারংবার পাহাড়ে এসে ঘাসপুলের বিস্তার ঘটিয়েছেন বিস্তর। বর্তমানে তৃণমূলের সহমত রয়েছে অনিত থাপার দলের সঙ্গে। পাহাড়ে অনিতই এখন শক্তিশালী নেতা। একাধিপত্য রয়েছে এই দলের। কয়েকটি আঞ্চলিক দল মাথা চারা দিয়ে উঠলেও অনিত ঝরে সব দলই কুপোকাৎ। দার্জিলিংয়ে মোট ৭০ টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বিজিপিএম পেয়েছে ৩৮টি।
বিজেপি ৩ ও নির্দলের দখলে গিয়েছে ১৪টি গ্রাম পঞ্চায়েত। অন্যদিকে পাঁচটি পঞ্চায়েত সমিতি রয়েছে। গ্রাম পঞ্চদয়েতের মতোই পঞ্চায়েত সমিতিতে ত্রিশঙ্কু সংখ্যা গরিষ্ঠতা নিয়ে ক্ষমতা দখল করেছে বিজিপিএম। কার্শিয়াং এর৷ ৩১টি পঞ্চায়েত সমিতি আসনের মধ্যে ২৩টি বিজিপিএম, ১টি নির্দল বিজেপি ৭টি আসন পায়। সুখিয়াপোখরিতে ৩৯,টি আসন। তার মধ্যে ২১ টি বিজিপিএম, ১৬টি নির্দল বিজেপির দখলে যায় ২টি আসন। রংলী রংলীয়টে ২২টি আসনের মধ্যে ১৪টি বিজিপিএম, ৬টি নির্দল, বিজেপি পায় ২টি আসন।
মিরিকের ১৫টি আসনের মধ্যে ৪টি বিজিপিএম, ৫টি বিজেপি, নির্দল ৬টি। বিজনবাড়ি পঞ্চায়েত সমিতির ৪৯টি আসন। বিজিপিএম ৩১, নির্দল ১৬ ও বিজেপি পায় ২টি আসন। অর্থাৎ জিটিএ, দার্জিলিং পুরসভার পর পঞ্চায়েত গুলোতেও অনিত থাপার দল একচ্ছত্র আধিপত্য বিস্তার করল। অন্যদিকে কালিম্পংয়ে ৪২টি গ্রাম পঞ্চায়েত ও চারটি পঞ্চায়েত সমিতি রয়েছে। দুটি স্তরেই ত্রিশঙ্কু সংখ্যা গরিষ্ঠতা নিয়ে বিজিপিএম ক্ষমতা দখল করেছে।












Click it and Unblock the Notifications