Panchayat Election Results 2023: 'NOW VOTE FOR MAMATA', রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়ে ইঙ্গিতপূর্ণ টুইট অভিষেকের
বিজেপি-সিপিএম-কংগ্রেসের জোটকে প্রত্যাখ্যান করেছে মানুষ। যাঁরা বলেছিলেন নো ভোট টু মমতা তাঁরা এখন বুঝতে পারছেন মানুষ তাঁদের ফিরিয়ে দিয়েছেন। টুইটে রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়ে বার্তা দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।
রাজ্য জুড়ে প্রায় সবুজ ঝড় বইছে পঞ্চায়েতে। তৃণমূল কংগ্রেসই জয়ী হয়েছে সিংহভাগ পঞ্চায়েত কেন্দ্রে। জেলা পরিষদ এবং পঞ্চায়েত সমিতিতে জয়ী হয়েছে শাসক দল। বিরোধীদের চক্রান্ত ব্যর্থ হয়েছে। বিরোধীদের নো ভোট ফর মমতা স্লোগান নাও ভোট ফর মমতা ক্যাম্পেনে পরিণত হয়েছে।

মনোনয়নের সময় থেকে জেলায় জেলায় অশান্তির ঘটনা ঘটেছে। নজিরবিহীনভােব রাজ্যে বিপুল সংখ্যক মৃত্যু হয়েছে পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে. এক মাসে প্রায় ৩৫ জন মারা গিয়েছেন। যা নজির বিহীন বলেই দাবি করছে বিরোধীরা। শাসক দল জেলায় জেলায় ভয় দেখিয়ে সন্ত্রাস চালিয়েছে বলে অভিযোগ। এই নিয়ে দফায় দফায় বিরোধীরা আদালতের দ্বারস্থ হয়েছেন।
কিন্তু শেষ পর্যন্ত যা ফলাফল প্রকাশ্যে এসেছে তাতে জনতার রায় সিংহভাগ শাসক দলের দিকেই গিয়েছে। যদিও বিরোধীেদর দাবি ভয় দেখিয়ে মানুষকে ভোট দিতে দেওয়া হয়নি। ব্যালট বাক্স ফেলে দেওয়া হয়েছে জলে। ছাপ্পা ভোট, ব্যালটে জল ঢেলে দেওয়ার মতো ঘটনা ঘটেছে। ভোট গণনার দিনেও একাধিক অশান্তির ঘটনা ঘটেছে। তারপরেও রাজ্যের সিংহভাগ পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস জয় পেয়েছে।

দলের এই জয়ের জন্য টুইট করে দলের নেতা কর্মী এবং রাজ্যবাসীকে ধন্যবাদ জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বার্তা দিয়েছেন মানুষ তৃণমূল কংগ্রেসকে বেছে নিয়েছে। এমনকী উত্তরবঙ্গ, জঙ্গলমহলেও কাজ করেনি বিজেপির প্রভাব। উল্টে বিজেপির প্রভাব ম্লান হয়ে গিয়েছে সেখানে। দিলীপ ঘোষের নিজের েলাকায় জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। অনুব্রত মণ্ডল না থাকলেও বীরভূমে ১ টি বাদে সবকটি পঞ্চায়েতে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। এমনকী বগটুইয়ে বিজেপি প্রার্থীর জামানত জব্দ হয়েছে।
পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেসের অ্যাসিড টেস্ট বলা চলে। সামনেই ২০২৪-র লোকসভা ভোট। সেকারণে পঞ্চায়েত ভোটের আগে নবজোয়ার যাত্রা করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কোচবিহার থেকে কাকদ্বীপ। সেই নবজোয়ার যাত্রার প্রতিফলন ঘটেছে পঞ্চায়েত ভোটে। এবার টার্গেট লোকসভা ভোট। যেহারে বিজেপির ভোট ধাক্কা খেয়েছে উত্তরবঙ্গ, জঙ্গলমহল এবং পাহাড়ে তাতে লোকসভা ভোটের বিজেপির ভোট ব্যাঙ্ক ধাক্কা খেতে পারে বলে মনে করা হচ্ছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইটেও সেই ইঙ্গিত রয়েছে।












Click it and Unblock the Notifications