West Bengal Panchayat Election Result 2023 LIVE: ভোট-সন্ত্রাস অব্যাহত, পুলিশকে ফ্রি-হ্যান্ড মমতার

West Bengal Panchayat Election Results 2023 Live Update: ভোট, মামলা, হিংসা, রক্তপাত, পুনর্নির্বাচনের পর এবার প্রকাশিত হতে চলেছে পশ্চিমবঙ্গ পঞ্চায়েত নির্বাচন ২০২৩ এর ফলাফল। গত কয়েকদিনে বারবার সুষ্ঠু নির্বাচন নিয়ে প্রশ্ন উঠেছে। রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা এমনকী কেন্দ্রীয় বাহিনী নিয়েও হাজারো প্রশ্ন উঠেছে। অশান্তি, ছাপ্পা ভোট, সন্ত্রাস পেরিয়ে তাও প্রকাশিত হচ্ছে ভোটের ফল। ভোটের সমস্ত আপডেট জানতে চোখ রাখুন এই পেজে।

Panchayat Election Result 2023 LIVE দেখুন সরাসরি

Jul 12, 2023, 11:41 pm IST

শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ

শুভেন্দু অধিকারী ঘনিষ্ঠ বিজেপি নেতা কনিষ্ক পন্ডাকে গ্রেফতার করল মারিশদা থানার পুলিশ।
Jul 12, 2023, 11:00 pm IST

উত্তেজনা আরামবাগে

হুগলির আরামবাগে পরাজিত তৃণমূল প্রার্থীর বাবার মাথায় ধারাল অস্ত্রের কোপ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা। ঘটনাকে কেন্দ্র করে চলল গুলি বোমা
Jul 12, 2023, 10:59 pm IST

উত্তেজনা আরামবাগে

হুগলির আরামবাগে পরাজিত তৃণমূল প্রার্থীর বাবার মাথায় ধারাল অস্ত্রের কোপ। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা। ঘটনাকে কেন্দ্র করে চলল গুলি বোমা
Jul 12, 2023, 10:14 pm IST

গণনা শেষ!

মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছিল ভোট গননা। রাত গড়িয়ে সকাল। আর তা শেষ হল বুধবার রাতে।
Jul 12, 2023, 9:47 pm IST

ভাঙড়ে আরও একজনের মৃত্যুর খবর

রণক্ষেত্র ভাঙড়। ইতিমধ্যে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এর মধ্যেই আরও একজনের মৃত্যুর খবর সামনে আসছে। পুলিশ যদিও নিশ্চিত করেনি।
Jul 12, 2023, 9:22 pm IST

ভোট গণনায় কোনও নিয়ম মানা হয়নি

জেলা পরিষদের ভোট গণনায় কোনও নিয়ম মানা হয়নি।পরিকল্পিতভাবে জিতিয়ে দেওয়া হয়েছে তৃণমুল প্রার্থীকে।অভিযোগ তুললেন জেলা পরিষদ ছয়ের বিজেপি প্রার্থী ও আরএসপি প্রার্থী।
Jul 12, 2023, 8:23 pm IST

হাওড়া জেলায় অতীতের থেকেও এবার ভালো ফল

হাওড়া জেলায় অতীতের থেকেও এবার ভালো ফল শাসক দলের। জেলা পরিষদ এবার বিরোধী শূন্য। অনেকগুলো গ্রাম পঞ্চায়েত এবার হাতছাড়া বিজেপির। হাওড়ায় ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে অতীতের থেকেও এবার ভালো ফল করলো রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস।
Jul 12, 2023, 7:57 pm IST

ভাঙড়ের অশান্তির জন্যে সিআইডি তদন্তের নির্দেশ

রণক্ষেত্রে ভাঙড়। একাধিক মানুষের মৃত্যু, ঘটনায় তদন্তে সিআইডি
Jul 12, 2023, 7:41 pm IST

ভোট গননা মিটতেই দেহ উদ্ধার

ভোট গননা মিটতেই বর্ধমানে সদরঘাট এলাকার নদীর ধার ২০০মিটার দু্রে চার সীমানায় উদ্ধার হয় বুধবার এক অঞ্জাত পরিচয় মৃতদেহ ।চাঞ্চল‍্য ছড়ায় এলাকায় ,মৃতদেহর পাশ থেকে উদ্ধার একটি ব‍্যাগ, একটি বোতল ও জুতো।
Jul 12, 2023, 7:34 pm IST

বিভিন্ন জায়গাতে অশান্তির অভিযোগ

রাত হতেই বিভিন্ন জায়গাতে অশান্তির ঘটনা সামনে আসছে
Jul 12, 2023, 7:09 pm IST

তৃণমূল কর্মীদের মারধর

পাথরপ্রতিমায় তৃণমূল কর্মীদের মারধর করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে।
Jul 12, 2023, 6:25 pm IST

মমতাকে আক্রমণ শুভেন্দুর

মমতাকে আক্রমণ শুভেন্দুর
মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ শুভেন্দু অধিকারীর। পরিবারতন্ত্র নিয়ে তোপ
Jul 12, 2023, 5:59 pm IST

মমতার বক্তব্যে আক্ষেপ!

বিজেপি ক্ষমতায় আসার পর থেকেই বিদ্বেষমূলক মনোভাব। আমি অপরাধ করলে শাস্তি দিন, মেনে নেব, কিন্তু এত মিথ্যে. আক্ষেপ মমতার
Jul 12, 2023, 5:45 pm IST

রণক্ষেত্র কূলপি

নতুন করে উত্তেজনা কুলপিতে। তৃণমূল এবং আইএসএফের মধ্যে সংঘর্ষ। ঘটনাকে কেন্দ্র করে চলল গুলি-বোমা। আর তাতে ১০ জন মানুষ আহত
Jul 12, 2023, 5:23 pm IST

মৃতদের পরিবারকে সাহায্যের ঘোষণা

মনোনয়ন পর্ব থেকে রাজ্যে ৪০ জনের মৃত্যু হয়েছে। সবাইকে আর্থিক সাহায্যের ঘোষণা। দু লাখ টাকা ক্ষতিপূরণ। এবং হোমগার্ডের চাকরি
Jul 12, 2023, 5:21 pm IST

সাংবাদিকদের মুখোমুখি মমতা

রাজ্যজুড়ে অবাধ সন্ত্রাস। একের পর এক মৃত্যু। এই অবস্থায় মুখ খুললেন মমতা। অশান্তি নিয়ে বিজেপিকে তীব্র আক্রমণ। ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি নিয়ে আক্রমণ
Jul 12, 2023, 2:35 pm IST

উইনিং প্রার্থীদের সার্টিফিকেট না দেওয়ার অভিযোগ তুলে রাজ্য সড়ক অবরোধ ও ডিসিআরসির সামনে অবস্থান বিক্ষোভ উত্তর মালদহের সাংসদ,বিধায়ক-সহ বিজেপি কর্মীরা ,, তৃণমূলের দালাল চোর বিডিও স্লোগান তুলে বিক্ষোভ দেখালেন।
Jul 12, 2023, 2:22 pm IST

মালদায় কংগ্রেস কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। মৃতের নাম ফটিকুল হক। জয়ের পর বাজি পোড়ানো হচ্ছিল। তিনি প্রতিবাদ জানালে পিটিয়ে খুন করা হয়।
Jul 12, 2023, 2:20 pm IST

গণনাকেন্দ্রে কারচুপি এবং বিজেপির জেতা প্রার্থীদের হারিয়ে তৃণমূল প্রার্থীদের জেতানো সহ গণনাকেন্দ্রে অস্বচ্ছতার অভিযোগ এনে রায়গঞ্জ পলিটেকনিক কলেজে গণনা কেন্দ্রে বিডিও -র অস্থায়ী কার্যালয়ে বিক্ষোভ বিজেপি নেতৃত্বের। বুধবার রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী, জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার, বিজেপি প্রার্থীরা বিডিও -র অস্থায়ী কার্যালয়ে ঢুকে বিক্ষোভ দেখাতে
Jul 12, 2023, 2:19 pm IST

গণনাকেন্দ্রে কারচুপি এবং বিজেপির জেতা প্রার্থীদের হারিয়ে তৃণমূল প্রার্থীদের জেতানো সহ গণনাকেন্দ্রে অস্বচ্ছতার অভিযোগ এনে রায়গঞ্জ পলিটেকনিক কলেজে গণনা কেন্দ্রে বিডিও -র অস্থায়ী কার্যালয়ে বিক্ষোভ বিজেপি নেতৃত্বের। বুধবার রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী, জেলা বিজেপি সভাপতি বাসুদেব সরকার, বিজেপি প্রার্থীরা বিডিও -র অস্থায়ী কার্যালয়ে ঢুকে বিক্ষোভ দেখান।
Jul 12, 2023, 1:52 pm IST

চোপড়া বিধানসভার বিধায়ক হামিদুল রহমান গতকাল রাতে ইসলামপুর হাইস্কুলে যে কাউন্টিং চলছিল সেখানে পুলিশ দ্বারা আক্রান্ত হন বলে অভিযোগ করেন ব্লক সভাপতি প্রীতিরঞ্জন ঘোষ। তাকে চিকিৎসার জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়।
Jul 12, 2023, 1:49 pm IST

ভোট সন্ত্রাস নিয়ে সরব মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়। বললেন, আমিও পঞ্চায়েত ভোট করিয়েচি, রিগিং-সন্ত্রাস করতে দিইনি।
Jul 12, 2023, 1:41 pm IST

নন্দীগ্রামে জেলা পরিষদে এক নম্বর ব্লকে তিনটি আসনে জয়ী হয়েছে তৃণমূল। দু-নম্বর ব্লকে দুটি আসনে জয়ী হয়ছে বিজেপি।
Jul 12, 2023, 1:40 pm IST

পঞ্চায়েত সমিতিতে নন্দীগ্রাম এক নম্বরে ৩০টির মধ্যে তৃণমূল পেয়েছে ১৫টি, বিজেপি পেয়েছে ১৫টি। নন্দীগ্রাম দু-নম্বরে সিট সংখ্যা ২১। তৃণমুল পেয়েছে ৭টি ও বিজেপি পেয়েছে ১৪টি।
Jul 12, 2023, 1:37 pm IST

বুথে বিজেপি জিতেছে, আর সেই আক্রোশেই মমতা বাগদীদের গ্রামের একমাত্র টিউবওয়েল রাতের অন্ধকারে ভেঙে ফেলার অভিযোগ উঠলো মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূলের বিরুদ্ধে। যদিও তাদের বিরুদ্ধে ওঠা এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে তৃণমূল। পাত্রসায়ের ব্লকের নারায়নপুর গ্রাম পঞ্চায়েতের বারাসত বুথের ঘটনা।
Jul 12, 2023, 1:11 pm IST

পঞ্চায়েত নির্বাচনের গননা কে কেন্দ্র দায়ের হওয়া মামলায় চাঞ্চল্যকর নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। জয়ী সমস্ত প্রার্থীর ভাগ্য নির্ভর করবে মামলার ভবিষ্যতের উপর। এ বিষয়ে রাজ্য নির্বাচন কমিশনের কাছে রিপোর্ট করেছে আদালত।
Jul 12, 2023, 1:10 pm IST

বুধবার সকালে বাঁকুড়ার অযোধ্যা গ্রাম পঞ্চায়েতের ৪৯ নম্বর আসন থেকে বিজেপির প্রতীকে নির্বাচিত ওই পঞ্চায়েত সদস্যা তৃণমূলে যোগদান করেন।
Jul 12, 2023, 1:09 pm IST

ভোটযুদ্ধে জয়ের মাত্র কয়েক ঘন্টার মধ্যে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন সলমা মুর্ম্মু নামে সদ্য নির্বাচিতা এক পঞ্চায়েত সদস্যা।
Jul 12, 2023, 12:04 pm IST

মোট সাতটা বোমা উদ্ধার করা হয়েছে। গতকাল রাতে যে মতো বোমা পড়েছিল সেখান থেকেই এই বোমা গুলি উদ্ধার করে পুলিশ। সিআইডি বম্ব স্কোয়াডের একটি দল আসে ভাঙ্গরে। এবং কাঠালিয়া এলাকা থেকে একের পর এক এই বোমাগুলিকে উদ্ধার করা হয়েছে
Jul 12, 2023, 11:46 am IST

মুর্শিদাবাদঃ মোট পঞ্চায়েত সমিতি-২৬ তৃণমূল-২৪ বাম কংগ্রেস জোট: ১ (রানীনগর - ২) ত্রিশঙ্কু-১ (জলঙ্গী ব্লক)
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+