Panchayat Election 2023 Voting LIVE: বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই শেষ পুনর্নির্বাচন, নজর গণনার দিকে

West Panchayat Election 2023 Voting LIVE: সন্ত্রাসের আবহেই শনিবার শেষ হয়েছে পঞ্চায়েত নির্বাচন। একের পর এক এক মৃত্যুর সাক্ষী থেকেছে বাংলা। যা ২০১৮ সালের সন্ত্রাসকেও ছাড়িয়ে গিয়েছে বলে মনে করছেন রাজনৈতি বিশ্লেষকরা।

সাতশো কাছাকাছি বুথে পুনর্নির্বাচন।

অবাধ ছাপ্পা এবং ব্যালটে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ, অন্যদিকে বোমা-গুলি খুনের মতো বীভৎসতায় প্রশ্ন উঠেছে পুলিশ-প্রশাসন এবং রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে। জারি রয়েছে শাসক-বিরোধী চাপান-উতর। আর এর মধ্যেই ৬৯৭ টি বুথে পুনর্নির্বাচন। প্রতি মুহূর্তে যাবতীয় আপডেট একনজরে-

Jul 10, 2023, 5:12 pm IST

বিক্ষিপ্ত অশান্তির মধ্যেই শেষ হল পুননির্বাচর্ন। আগামিকাল মঙ্গলবার ভোট গণনা। ৩০০ টিরও বেশি ভোট হবে। গ্রাম বাংলা কার হাতে থাকবে স্পষ্ট হবে মঙ্গলেই
Jul 10, 2023, 4:59 pm IST

ভোট সন্ত্রাস খতিয়ে দেখতে ঠিক আসছে বাংলায়!

অবাধ সন্ত্রাস। প্রায় ৩৬ জন মানুষের মৃত্যু। গোটা পরিস্থিতি খতিয়ে দেখতে বাংলায় টিম পাঠাচ্ছে বিজেপি
Jul 10, 2023, 4:57 pm IST

৫৩.৯৫ শতাংশ ভোট পড়ল

সোমবার পুনর্নির্বাচনে সকাল থেকে বিকেল ৩টে পর্যন্ত ৫৩.৯৫ শতাংশ ভোট পড়েছে।
Jul 10, 2023, 4:32 pm IST

হিংসায় ফের উত্তপ্ত ইসলামপুর।

হিংসায় ফের উত্তপ্ত ইসলামপুর।
ভোট পরবর্তী হিংসায় ফের উত্তপ্ত ইসলামপুর। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সংঘর্ষে জড়ায় তৃণমূল ও নির্দল সমর্থকেরা।
Jul 10, 2023, 4:13 pm IST

বড় নির্দেশ হাইকোর্টের

পঞ্চায়েত ভোটে আক্রান্তদের সরকারি হাসপাতালে অথবা সরকারি কোনো ক্যাম্পে অবিলম্বে চিকিৎসার ব্যাবস্থা করতে নির্দেশ কলকাতা হাইকোর্টের। প্রধান বিচারপতি টিএস শিবাজ্ঞানম ও বিচারপতি হিরন্ময় ভট্রাচার্যর ডিভিশন বেঞ্চ নির্দেশে আরো জানিয়েছে, মৃতদের ময়নাতদন্ত ও ভিডিও করতে হবে। পরিবারের হাতে দেহ তুলে দিতে উপযুক্ত ব্যবস্থা নিতে হবে। উপযুক্ত ক্ষতিপূরণ বিষয় বিবেচনা করতে হবে। এই বিষয় আগামীকাল রিপোর্ট জমা দিতে হবে রাজ্যকে।
Jul 10, 2023, 4:03 pm IST

নিরপেক্ষ তদন্তের দাবি!

কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে কীভাবে অবাধ সন্ত্রাস। নিরপেক্ষ তদন্তের দাবি অধীর চৌধুরীর।
Jul 10, 2023, 3:48 pm IST

তৃণমূল সিপিএমের সংঘর্ষ ঘিরে উত্তেজনা

তৃণমূল সিপিএমের সংঘর্ষ ঘিরে উত্তেজনা
পুচড়া পঞ্চায়েতের নতুন ডি গ্রামের তৃণমূল সিপিএমের সংঘর্ষ ঘিরে উত্তেজনা।এলাকায় বিশাল পুলিশ বাহিনী।ঘটনা প্রসঙ্গে জানা গেছে গ্রামের কিছু ছেলে লক্ষ্মী মন্দির পাড়ায় এসে গল্প করছিল ঠিক সেই সময় সিপিআইএমের কিছু সমর্থকতাদের সেখানে বসতে বাধা দেয় এবং সেখান থেকে চলে যেতে বলে।
Jul 10, 2023, 3:25 pm IST

এনআইএ'য়ের হাতে গ্রেফতার তৃণমূল প্রার্থী

বীরভূমের নলহাটি ১ নম্বর ব্লকের বানিওর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী মনোজ ঘোষকে গ্রেফতার করল এনআইএ। বাড়িতে প্রচুর পরিমাণে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয় থানায় ডেকে।
Jul 10, 2023, 3:08 pm IST

পাগলের আচরণ করছেন শুভেন্দু

পাগলের আচরণ করছেন শুভেন্দু
শুভেন্দু অধিকারীকে তীব্র আক্রমণ কুণাল ঘোষের। পাগলের মতো আচরণ বিরোধী দলনেতা করছেন বলেও অভিযোগ বলে দাবি। মানুষ ওদের পাশে নেই। ছাপ্পা নিয়ে মিথ্যা অভিযোগ করা হচ্ছে বলেও অভিযোগ কুণালের
Jul 10, 2023, 2:53 pm IST

রাজপথে রাজ্য সরকারি কর্মীরা।

ভোটের হিংসা। রাজপথে রাজ্য সরকারি কর্মীরা। আগামী ১২ জুলাই কলকাতায় মিছিল করবেন সরকারি কর্মীরা। ঘোষণা ইউনিয়নের।
Jul 10, 2023, 2:41 pm IST

দুপুর ১টা পর্যন্ত ৩০.৫৪ শতাংশ ভোট

সোমবার পুনর্নির্বাচনে সকাল থেকে দুপুর ১টা পর্যন্ত ৩০.৫৪ শতাংশ ভোট পড়েছে। এমনটাই নির্বাচন কমিশন সূত্রে খবর। বড়সড় কোনও অশান্তির খবর নেই। বেশ কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত সংঘর্ষের ঘটনার কথা সামনে এসেছে।
Jul 10, 2023, 2:17 pm IST

মঙ্গলবার র্কোটে যাচ্ছেন শুভেন্দু অধিকারী

মঙ্গলবার র্কোটে যাচ্ছেন শুভেন্দু অধিকারী
১০০০ এর ও বেশি ফুটেজ নিয়ে পিসি ভাইপোর বিরুদ্ধে আগামীকাল মঙ্গলবার র্কোটে যাচ্ছেন শুভেন্দু অধিকারী।
Jul 10, 2023, 1:42 pm IST

রাস্তায় বসে পড়ে বিক্ষোভ সুকান্ত মজুম

রাস্তায় বসে পড়ে বিক্ষোভ সুকান্ত মজুম
রাজ্য বিজেপির সভাপতিকে ঘিরে শাসক দলের কর্মীদের বিক্ষোভ। উঠলো গোব্যাক স্লোগান পালটা প্রতিবাদ জানিয়ে পুননির্বাচনকে ঘিরে তৃনমুলের দাদাগিরি ও পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধে রাস্তায় বসে বিক্ষোভ রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদারের।সোমবার ঘটনাটি ঘটেছে দক্ষিন দিনাজপুর জেলার গংগারামপুরের রাঘবপুরে।
Jul 10, 2023, 1:24 pm IST

সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে বিক্ষোভ।

সুকান্ত মজুমদারের গাড়ি ঘিরে বিক্ষোভ। তৃণমূল কর্মীরা এই বিক্ষোভ দেখাচ্ছেন বলে অভিযোগ, গঙ্গারামপুরের রাঘবপুরে এই ঘটনা ঘটেছে।
Jul 10, 2023, 1:04 pm IST

বোমা মারতে মারতে যাচ্ছে একদল দুষ্কৃতি!

ময়নার বটতলা এলাকায় ২২৮ নং বুথে প্রকাশ্যে বোমা মারতে মারতে যাচ্ছে একদল দুষ্কৃতি। রাস্তায় পড়ে রয়েছে তাজা বোমা, এই বুথেই তৃনমুল পার্থীকে বুথ থেকে বের করে দেওয়ার অভিযোগ। এলাকার মুনুষ বলছে তাদেরকেও ভোট দিতে দেওয়া হচ্ছেনা। অভিযোগের তীর বিজেপি আশৃত তৃনমুলের দিকে।
Jul 10, 2023, 12:53 pm IST

তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ

তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ
তৃণমূল কর্মীদের বাড়ি ভাঙচুরের অভিযোগ সিপিএমের বিরুদ্ধে। চাঞ্চল্যকর ঘটনা পশ্চিম বর্ধমানে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী
Jul 10, 2023, 12:41 pm IST

সন্ত্রাসের আবহেই শাহী দরবার!

পঞ্চায়েত নির্বাচন জুড়ে সন্ত্রাস। আর এই প্রেক্ষাপটে আজ অমিত শাহের সঙ্গে দেখা করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। একাধিক ইস্যুতে দুজনের মধ্যে কথা হবে বলে জানা যাচ্ছে।
Jul 10, 2023, 12:17 pm IST

ভুয়ো ভোটারের অভিযোগ

ভুয়ো ভোটারের অভিযোগ
জ্যাংড়াতে উত্তেজনা। সেখানকার একটি বুথে ভুয়ো ভোটারের অভিযোগ। কেন্দ্রীয় বাহিনীর হাতে ইতিমধ্যে বেশ কয়েকজনকে ধরা হয়েছে। আর তা নিয়ে ব্যাপক উত্তেজনা।
Jul 10, 2023, 12:01 pm IST

লাইনে দাঁড়িয়েই মৃত্যু ভোটারের

লাইনে দাঁড়িয়েই মৃত্যু হল এক ভোটারের। তেহট্টের ধোড়াদহ ১ গ্রাম পঞ্চায়েতের সিসা গ্রামের হালদারপাড়ার বুথে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে। কি কারনে মৃত্যু স্পষ্ট নয়। তবে গরমের কারনেই এই মৃত্যু হতে পারে বলে জানা গিয়েছে।
Jul 10, 2023, 11:46 am IST

ভোট সন্ত্রাস!

নদিয়ায় তৃণমূলের বিরুদ্ধে বোমা এবং বন্দুক দেখিয়ে ভোট দিতে যেতে বাধা দেওয়ার অভিযোগ উঠল।
Jul 10, 2023, 11:40 am IST

প্রচুর বোমা উদ্ধার!

হাওড়া জগৎবল্লভপুর বিধানসভা এলাকার পাতিহাল গ্রাম পঞ্চায়েতের ফটিকগাছি রোডে পাতিহাল ঘোড়ার পুকুর ধারে গতকাল রাতে ৩টি তাজা বোমা পুলিশ উদ্ধার করে।
Jul 10, 2023, 11:22 am IST

ভোট শান্তিপূর্ণ

শান্তিতেই ভোট চলছে। তেমন কোনও অশান্তির খবর নেই। এমনটাই জানালেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। সকাল ৯টা পর্যন্ত ৬ শতাংশ মতো ভোট পড়েছে বলে খবর। তবে বহু জায়গাতে ভোট শুরু করা যায়নি
Jul 10, 2023, 11:12 am IST

ক্ষতিপূরণ ও অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপের দাবি

পঞ্চায়েত ভোটে হিংসার ঘটনা নিয়ে আদালতে অধীর চৌধুরী। গত ৮ তারিখ রাজ্য জুড়ে পঞ্চায়েত নির্বাচনে হিংসা অশান্তি নিয়ে ব্যাক্তিগত ভাবে আদালতের দৃষ্টি আকর্ষণ করেন তিনি। যারা আক্রান্ত হয়েছেন তাদের ক্ষতিপূরণ ও অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ নিক আদালত। আজই মামলার শুনানি ।
Jul 10, 2023, 11:05 am IST

ভোট সন্ত্রাসের বলি আরও এক

ভোট সন্ত্রাসের বলি আরও এক। মুর্শিদাবাদের রানিনগরের কাতলামারী এলাকায় এক তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। মৃতের নাম, সিজারুল শেখ (৩৫)। তার বাড়ি হারুমণ্ডলের পাড়ায়। মৃতের পরিবার কংগ্রেসের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলছে।
Jul 10, 2023, 10:58 am IST

হাইকোর্টে অধীর

পঞ্চায়েত ভোটে অবাধ অশান্তি। সোমবার সকালে কলকাতা হাইকোর্টে পৌঁছে গেলেন অধীর চৌধুরী
Jul 10, 2023, 10:43 am IST

পুনর্নিবাচনকে কেন্দ্র করে পরিবেশ উত্তপ্ত

তপন ব্লকের আজমতপুর গ্রাম পঞ্চায়েতের দাউদপুর বুথে রবিবার রাতে পুনর্নিবাচনকে কেন্দ্র করে পরিবেশ উত্তপ্ত হয়ে ওঠে।
Jul 10, 2023, 10:29 am IST

শুরু হয়নি ভোট! নেই পুলিশও

শুরু হয়নি ভোট! নেই পুলিশও
ময়না 154 নম্বর বুথ আড়ংকিয়ারণা প্রাথমিক বিদ্যালয় ভোটগ্রহণ কেন্দ্রে এখনও দেখা নেই কোনো ভোট কর্মীর। দেখা নেই পুলিশেরও। বুথের বাইরে বিক্ষোভ গ্রামবাসী মহিলা দের।
Jul 10, 2023, 10:17 am IST

মুর্শিদাবাদে আরএসপি প্রার্থী নিখোঁজ। কান্নায় ভেঙে পড়েছে পরিবার। পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ। এই অবস্থায় ভোট দিতে যাবে না পরিবার,
Jul 10, 2023, 10:12 am IST

উত্তরে ভোট পর্ব!

জলপাইগুড়ি জেলার মোট ১৪ টি বুথে পুনঃনির্বাচন হচ্ছে। ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের সুলকাপাড়া গ্রাম পঞ্চায়েতের খয়েরবাড়ি ১৯/১৮০ নম্বর বুথে পুনঃনির্বাচনের ভোটগ্রহণ প্রক্রিয়া শুরু হল। কেন্দ্রীয় বাহিনীর সাথে রাজ্য পুলিশের কড়া নিরাপত্তা বেষ্টনীতে শুরু হল ভোটগ্রহণ।
Jul 10, 2023, 9:55 am IST

ভোট চলছে!

বুথে বুথে লম্বা লাইন ভোটারদের।
READ MORE

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+