West Bengal Panchayat Election 2023: ভোটের আগে বেলাগাম সন্ত্রাস! শান্তিপূর্ণ ভোট হবে তো?

West Bengal Panchayat Election 2023: ভোটের আগে বেলাগাম সন্ত্রাস! রাজ্যজুড়ে গোটা রাত জুড়ে তাণ্ডব দুষ্কৃতিদের। এমনকি ভোটের আগে একের পর এক মৃত্যুর অভিযোগ।

শুধু তাই নয়, বিভিন্ন জায়গাতে গুলি এবং মুহুর মুহুর বোমা পড়ারও অভিযোগ। একের পর এক ঘটনায় পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয় থাকার অভিযোগ। এমনকি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকাও প্রশ্নের।

ভোটের আগে বেলাগাম সন্ত্রাস!

দিনহাটাতে চলল গুলি

ভোট ঘোষণার পর থেকে দফায় দফায় উত্তেজনা ছড়িয়েছে দিনহাটাতে। এমনকি মৃত্যু পর্যন্ত হয়েছে। ভোটের আগের রাতেও সন্ত্রাসের সাক্ষী থাকল উত্তরবঙ্গের এই জেলা। দিনহাটা ১ ব্লকের ওকড়াবাড়ি গ্রাম পঞ্চায়েতের মহেশ্বর গ্রামে ফের চলল গুলি। আহত বাম কংগ্রেস জোটে কর্মী। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে।

খুন তৃণমূল কর্মী

ভোটের আগের রাতে মৃত এক তৃণমূল কর্মী। কোচবিহার জেলার তুফানগঞ্জে এই ঘটনা ঘটেছে। রামপুরের এক গ্রাম পঞ্চায়েতের ছাট বলগা এলাকায় ৬৮ নম্বর বুথে দুজন তৃণমূল কর্মী বুথ ক্যাম্পে কাজ করে বাড়ি ফিরছিল। হঠাত করে পিছন থেকে অন্ধকারে তাদের ধারালো অস্ত্র দিয়ে কোপ দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনায় গণেশ দাস নামে তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। এই ঘটনায় কানু দাস নামে একজন আহত রয়েছে।

বোমা মেরে খুন

গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রার্থী কবিতা বিবির শশুরের মৃত্যু। বোমা বিস্ফোরণে তাঁর মৃত্যু হয় বলে জানা যাচ্ছে। মৃতের নাম ওয়াসিন শেখ। ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রেজিনগর থানার নাজিরপুর উত্তরপাড়া এলাকায়। গত ২৪ ঘন্টায় এই জেলায় চার টি মৃত্যুর ঘটনা ঘটেছে।

নির্দল প্রার্থীকে পিটিয়ে খুন

গোটা রাত ধরে অবাধ সন্ত্রাস। নির্দল প্রার্থীর সমর্থককে পিটিয়ে খুন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার কদম্বগাছিতে। বাঁশ-লাটঝি মেরে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনার পর প্রবল উত্তেজনা । এমনকি টাকি রোড সকাল থেকে অবরোধ করা হয় বলেও জানা গিয়েছে।

সকাল থেকে মারপিঠ

সকাল থেকে উত্তেজনা ভাঙড়ে। ভোট ঘোষণার পর থেকেই উত্তেজনা ছিল এই এলাকাতে। ভোট গ্রহণের আগে থেকে এই এলাকাতেও একই ছবি। একই ছবি ডায়মন্ডহারবারেও। ডায়মন্ড হারবার ১ ব্লক। বাসুলডাঙ্গা অঞ্চলের ১৭১ ও ১৭২ বুথে সিপিআইএম এজেন্টদের মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ। ব্যাপক উত্তেজনা।

কথায় আছে সকাল দেখেই বোঝা যায় দিনটা কেমন যাবে...। এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে ভোট কতটা শান্তিপূর্ণ হবে তা নিয়ে প্রশ্ন থাকছেই।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+