West Bengal Panchayat Election 2023: তৃণমূলে ভাঙন অব্যাহত, মুর্শিদাবাদে কংগ্রেস-দার্জিলিং বিজেপিতে যোগদান

একদিকে বহু আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হচ্ছে তৃণমূল, অন্যদিকে পঞ্চায়েত নির্বাচনের মুখে শাসক দলে ভাঙন ধরিয়ে দিয়েছে বিরোধীরা। ভোট যত এগিয়ে আসছে, ততই ভাঙন তীব্রতর হচ্ছে মুর্শিদাবাদে। অধীর-গড়ে তৃণমূল ভেঙে শক্তি বাড়াচ্ছে কংগ্রেস।

আবার পাহাড়ে তৃণমূলের শ্রমিক সংগঠনে ভাঙন ধরিয়েছে বিজেপি। তৃণমূল ছেড়ে পঞ্চায়েত নির্বাচনের মুখে দার্জিলিংয়ে শক্তিবৃদ্ধি করেছে বিজেপি। মননোয়নের শেষে তৃণমূল ছেড়ে কংগ্রেস বা বিজেপির দিকে নেতা-কর্মীরা পা বাড়ানোয় সিঁদুরে মেঘ দেখতে শুরু করেছে রাজ্যের শাসক দল।

তৃণমূলে ভাঙন অব্যাহত

পঞ্চায়েত ভোটের মুখে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে প্রতাপগঞ্জে তৃণমূল কংগ্রেসে ফের ভাঙন ধরিয়ে নিজেদের শক্তিবৃদ্ধি করেছে জাতীয় কংগ্রেস। শুক্রবার সন্ধ্যায় তৃণমূল কংগ্রেস ছেড়ে জাতীয় কংগ্রেসে যোগ দেন প্রতাপগঞ্জ পঞ্চায়েতের উপপ্রধান সাদেমান আলি।

এছাড়া তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদান করেন তৃণমূলের যুব সভাপতি জাহাঙ্গীর শেখ। তাঁদের সঙ্গে পার্শ্ববর্তী কয়েকটি বুথের কয়েক শতাধিক কর্মী ও সমর্থকও এদিন কংগ্রেসের পতাকা হাতে তুলে নেন। সামশেরগঞ্জের ঘোষপাড়া বাস স্ট্যান্ড সংলগ্ন ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে এই দলবদলের আনুষ্ঠান হয়।

তৃণমূলে ভাঙন অব্যাহত

তৃণমূল ছেড়ে কংগ্রেসে যোগদানকারীদের হাতে কংগ্রেসের পতাকা দিয়ে দলে স্বাগত জানান ব্লক কংগ্রেস সভাপতি ইমাম শেখ এবং কংগ্রেসের জেলা পরিষদ প্রার্থী আনারুল হক বিপ্লব। উপস্থিত ছিলেন ব্লক কংগ্রেসের অন্যান্য নেতৃবৃন্দও। এদিনের যোগদানে পঞ্চায়েত নির্বাচনের মুখে মুর্শিদাবাদের সামশেরগঞ্জে কংগ্রেসের শক্তি বাড়ল অনেকটাই।

এদিরে দার্জিলিংয়ে তৃণমূল শ্রমিক সংগঠন ছেড়ে বিজেপিতে যোগ দিল ২৪০ পরিবার। শুক্রবার বাগডোগরার এক হোটেলে এক অনুষ্ঠানে বিজেপিতে যোগদান করেন তাঁরা। বিজেপি সাংসদ রাজু বিস্তের হাত ধরে দলীয় পতাকা নেন তৃণমূলত্যাগী শ্রমিক সংগঠনের সদস্যরা।

তৃণমূলে ভাঙন অব্যাহত

লোকসভা নির্বাচনের এখনো দেরি হলেও এই যোগদান দলকে উজ্জীবিত করবে বলে সাংসদ রাজু সিং বিস্ত জানান। পাশাপাশি পাহাড়ে পঞ্চায়েত নির্বাচন নিয়ে তিনি বলেন, জোট কাজ করছে। অনীত থাপা বা অন্যকে হারাতে এই জোট গঠন করা নয়, পাহাড়ের উন্নয়নে এই জোট করা হয়েছে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় একাধিক আসনে অনীতের দলের জয় নিয়ে তিনি জানান, ১৫টি আসনে প্রার্থী না দেওয়া মানে এই নয় ভোটে জয়ী হ‌য়েছে ওরা। আমরা এখনো প্রচার শুরু করেনি। প্রচারে নামব, তারপর দেখা যাবে। ওরা একবছর আগে থেকেই ভোটের কাজ শুরু করেছে, আমরা সাতদিন হল সময় পেয়েছি।

এর আগে দলের টিকিট না পেয়ে তৃণমূল ছেড়ে কংগ্রেস-সহ বিরোধী দলে যোগদান করতে দেখা যায়। মনোনয়নের শেষেও অব্যাহত সেই দলবদল। উত্তর দিনাজপুর থেকে বর্ধমান, মুর্শিদাবাদ, হাওড়া, উত্তর ২৪ পরগনা- সর্বত্রই তৃণমূলে ভাঙন হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রেই যোগদান কংগ্রেসে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+