West Bengal Panchayat Election 2023: মাস্টারস্ট্রোক TMC-র, দণ্ডিকাণ্ডের শিউলিই প্রার্থী হলেন শাসকদলের

দক্ষিণ দিনাজপুরে পঞ্চায়েত ভোটে মাস্টারস্ট্রোক তৃণমূল কংগ্রেসের। দণ্ডিকাণ্ডে সেই শিউলি মার্ডিকে টিকিট দিয়েছে শাসক দল। দক্ষিণ দিনাজপুরের তপনের গোফানগর গ্রামপঞ্চায়েতে শিউলি মার্ডিকে প্রার্থী করা হয়েছে। এই শিউলিকে নিয়েই কয়েকদিন আগে চরম অস্বস্তিতে পড়েছিল শাসক দল।

পঞ্চায়েত ভোট ঘোষণার আগেই জেলায় জেলায় দল বদল শুরু হয়ে গিয়েছিল। সেই দলবদলের স্রোতে ভেসেই শিউলি মার্ডি সহ বেশ কয়েকজন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন। সেই অপরাধে স্থায়ীয় তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তাঁদের দণ্ডি কাটিয়ে শাস্তি দিয়েছিল।

দণ্ডিকাণ্ডে শিউলি মার্ডিকে প্রার্থী করেছে তৃণমূল

সেই দণ্ডিকাণ্ডের ভিডিও প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছিল গোটা রাজ্যে। বিজেপি থেকে শুরু করে সব বিরোধী দল একে মধ্যযুগীয় বর্বরতা বলে তীব্র আক্রমণ শানিয়েছিল। ড্যামেজ কন্ট্রোেল নেমে শেষে কড়া পদক্ষেপ করে শাসক দল। দণ্ডি কাটার শাস্তি দিয়েছিলেন যে তৃণমূল কংগ্রেস নেতা তাঁকে সাসপেন্ড করে শাস্তি দেওয়া হয়।

পঞ্চায়েত ভোটের সুযোগকে কাজে লাগিয়ে সেই শিউলি মার্ডিকেই গোফানগর গ্রামপঞ্চায়েতে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। ইতিমধ্যেই নিজের প্রচার শুরু করে দিয়েছেন তিনি। আদিবাসী ভোট ধাক্কা খাবে বলে যে জল্পনা শুরু হয়েছিল সেই ধাক্কা সামলাতেই শিউলিকে প্রার্থী করে যাকে বলে মাস্টারস্ট্রোক দিয়েছে তৃণমূল কংগ্রেস।

image of a tmc flag

দণ্ডিকাণ্ডে তৃণমূল কংগ্রেসের বালুরঘাট পুরসভার ভাইস চেয়ারম্যান সুদীপ্তা চক্রবর্তী পদ থেকে সরিয়ে দিয়ে চরম বার্তা দিয়েছিল শাসক দল। তারপরে শিউলি মার্ডি সহ যাঁদের দণ্ডি দিতে বাধ্য করা হয়েছিল তাঁদের সঙ্গে দফায় দফায় দেখা করে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করে শাসক দল। আদিবাসী ভোট ব্যাঙ্ক অক্ষুন্ন রাখতে শেষে শিউলিকে প্রার্থী করার সিদ্ধান্ত নেয় তৃণমূল কংগ্রেস।

শিউলি মার্ডির দণ্ডি কাণ্ডকে হাতিয়ার করে বিজেপি আদিবাসী ভোট দখলের যে চেষ্টা শুরু করেছিল তাতে এক প্রকার জল ঢেলে দিয়েছে শাসক দলের মাস্টার স্ট্রোক। যাঁকে নির্যাতনের অভিযোগ ছিল শাসক দলের বিরুদ্ধে। সেই এখন শাসক দলের প্রার্থী হয়ে প্রচার করছে গ্রামের পথে ঘাটে। এক কথায় আদিবাসী ভোট ব্যাঙ্ক অক্ষুন্ন রাখতে যে যথেষ্ট সফল শাসক দল সেটা স্পষ্ট হয়ে গিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+