West Bengal Panchayat Election 2023: যতই কেন্দ্রীয় বাহিনী আনো, শেষের দিন বড় ভয়ঙ্কর, হুঁশিয়ারি মদনের

পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে গোটা রাজ্যে। ভোট শুরুর আগেই খুন হয়েছেন তিন জন। তারপরেও হুঁশিয়ারির সুর তৃণমূল কংগ্রেস বিধায়ক মদন মিত্রের মুখে। পঞ্চায়েত ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে হুঙ্কার দিয়েেছন তিনি।

মদন মিত্র বলেছেন, যতই কেন্দ্রীয় বাহিনী আসুক, শেষের দিন বড় ভয়ঙ্কর হবে। মদন মিত্রের এই হুঁশিয়ারি নিয়ে সরব হয়েছে বিজেপি। তাঁরা অভিযোগ করেছেন হিংসায় উস্কানি দিচ্ছেন তৃণমূল কংগ্রেস বিধায়ক। যদিও মদন মিত্র এর আগেও পঞ্চায়েত ভোট নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন। তিনি বলেছিলেন ফাঁকা মাঠে গোল হবে।

মদন মিত্র
Photo Credit: পিটিআি

পঞ্চায়েত ভোট শুরুর আগেই রাজ্যে খুনো খুনি। ইতিমধ্যেই পঞ্চায়েতের মনোনয়নে ৪ জন মারা গিয়েছেন গোটা রাজ্যে। চোপড়ায় ১ জন মারা গিয়েছেন। বাম কংগ্রেসের মনোনয়নের মিছিলে এলোপাথারি গুলি চালানো হয়েছে। যাতে মনোনয়ন তাঁরা জমা দিতে না পারেন সেকারণেই গুলি চালানো হয় বলে অভিযোগ। তারপরে আবার ভাঙড়ে ২ জন মারা যান বোমাবাজি আর গুলিতে। আর মুর্শিদাবাদে আরও ১ জন মারা গিয়েছেন।

একের পর এক মৃত্যু-সংঘর্ষের ঘটনায় পঞ্চায়েতের মনোনয়নেই তপ্ত বাংলা। পরিস্থিতি বিবেচনা করে পঞ্চায়েত ভোটেও কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। এবং অবিলম্বে রাজ্য নির্বাচন কমিশনারকে সেই নির্দেশ কার্যকর করার কথা বলা হয়েছে। গতকাল কেন্দ্রীয় বাহিনী মোতায়েনে আপত্তি জানিয়েছিল কমিশন। তাতে কমিশনকে তীব্র ভর্ৎসনা করেন প্রধান বিচারপতি।

ভাঙড়ের ঘটনার কথা জানতে পেরে তীব্র প্রতিক্রিয়া দিেয়ছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তিনি বলেছেন শয়তানের খেলা শেষ করতে হবে। শেষের শুরু হবে বাংলা থেকেই। এবার শুধু অ্যাকশন হবে বলে বার্তা দিয়েছেন রাজ্যপাল। আজই তিনি ভাঙড়ে যাচ্ছেন। ইতিমধ্যেই রাজভবন থেকে বেরিয়েও গিয়েছেন তিনি।

এদিকে গতকালের ঘটনার পরেই রীতিমতো হুঁশিয়ারির সুর শোনা গিয়েছে তৃণমূল বিধায়ক মদন মিত্রের মুখে। মদন মিত্র কড়া হুঁশিয়ারি দিয়ে বলেছেন, যতই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হোক, শেষদিন বড় ভয়ঙ্কর হবে। শেষের দিন খেলা হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। তারপরেই তাঁর বিরুদ্ধে হিংসায় উস্কানি দেওয়ারপ অভিযোগ করেছে বিরোধীরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+