Bengal Panchayat Election 2023: ময়দানে তৃণমূলের স্পেশাল ৫৮! বিজেপিকে তীব্র আক্রমণ দেবাংশুর

West Bengal Panchayat Election 2023:আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন! আর সেই নির্বাচনের আগে প্রচারের ঝাঁঝ বাড়াল তৃণমূল কংগ্রেস। শুক্রবার একসঙ্গে ৩৩ জন প্রভাবশালী নেতা-নেত্রীকে ময়দানে নামল শাসকদল। বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকার বাসিন্দাদের কাছে পৌঁছে যান তাঁরা।

ইতিমধ্যে ৫৮ জন নেতা-নেত্রীর একটি তালিকা তৈরি করেছে তৃণমূল। যাঁরা দু'টি পর্যায়ে সরাসরি ভোটদাতাদের সঙ্গে সাক্ষাৎ করবেন। এর মধ্যে প্রথম পর্যায়টি চলবে ২২ জুন থেকে ২৮ জুন পর্যন্ত। এই সময়সীমার মধ্যে একেবারে তৃণমূলস্তরে ভোটদাতাদের সঙ্গে যোগাযোগের উপর গুরুত্ব আরোপ করা হয়েছে।

বিজেপিকে তীব্র আক্রমণ দেবাংশুর

আজ শুক্রবার যাঁরা প্রচার কর্মসূচিতে অংশগ্রহণ করেন, তাঁরা হলেন, অনন্যা বন্দ্যোপাধ্যায়, তৃণাঙ্কুর ভট্টাচার্য, তন্ময় ঘোষ, সন্ধ্যারানি টুডু, শান্তা ছেত্রী, সুদীপ রাহা, অরূপ বিশ্বাস, বাবুল সুপ্রিয় সহ একঝাঁক শীর্ষ নেতৃত্ব।

প্রচার কর্মসূচির অংশ হিসাবে দলীয় নেতৃত্ব কয়েকটি ব্লকের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেছে। প্রচারের পাশাপাশি কর্মীদের মনোবল বাড়াতেও কাজ করছে তৃণমূল। আর সেই মতো আজ তৃণমূল কংগ্রেসের লোকসভার সাংসদ শ্রী সৌগত রায় গোঘাট-I ব্লকের দলীয় কর্মীদের সঙ্গে একটি বৈঠক করেন। দলীয় কর্মীদের তিনি বলেন, তাঁদের প্রতিটি বাড়িতে পৌঁছে যেতে হবে এবং বাসিন্দাদের সকলের কাছে দলের বার্তা পৌঁছে দিতে হবে।

সৌগত রায়ের বক্তব্য, ''গ্রামের ভোট হতে আর বেশি দিন বাকি নেই। তাই দলের কর্মীদের প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে যেতে হবে। তাঁদের কথা শুনতে হবে এবং যথাযথ পদক্ষেপ করতে হবে। ঠিক মতো পরিকল্পনা করে এগোলে আমরা অবশ্যই প্রত্যেক ভোটারের কাছে পৌঁছতে পারব।'

অন্যদিকে, কোতুলপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত উত্তরবাড় গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি সমাবেশে ভাষণ দেওয়ার সময় আত্মবিশ্বাসী সুর শোনা যায় জয়প্রকাশ মজুমদারের গলায়। দলীয় সমর্থকদের পুনরায় আশ্বস্ত করে তিনি বলেন, ''আমরা কেন্দ্রীয় বাহিনী নিয়ে চিন্তা করব না। বাহিনীকে কীভাবে ব্যবহার করা হবে, সেই সিদ্ধান্ত নেবে রাজ্য নির্বাচন কমিশন। এই বিষয়ে তৃণমূল কংগ্রেস হস্তক্ষেপ করবে না। যতক্ষণ পর্যন্ত মমতাবাহিনী রয়েছে, ততক্ষণ পর্যন্ত ভয় পাওয়া কোনও কারণ নেই।''

ময়দানে তৃণমূলের স্পেশাল ৫৮!

অন্যদিকে কোচবিহারের শীতলকুচির শক্তি অঞ্চলে উপস্থিত দেবাংশু ভট্টাচার্য বিজেপির সমালোচনা করে বলেন, ''শ্রী রাম শ্রদ্ধেয় এবং তাঁর উপাসনা মন্দিরে হওয়া উচিত। কিন্তু, বিজেপি তাঁকে রাজনীতির ময়দানে টেনে এনেছে এবং তাঁর অসম্মান করেছে। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে হারিয়ে শ্রী রাম এই অসম্মানের প্রতিশোধ নিয়েছেন বলেও দাবি এই যুব নেতার।

শুধু তাই নয়, দেবাংশুর কথায়, আমরা সকলেই জানি, কীভাবে নিত্যপ্রয়োজনীয় সমস্ত সামগ্রীর দাম বাড়িয়ে বিজেপি সাধারণ মানুষের জীবন দুর্বিসহ করে তুলেছে। বিজেপি যে রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া আর কিছুই বোঝে না, তা ইতিমধ্যেই প্রমাণিত হয়ে গিয়েছে।''

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+