West Bengal Panchayat Election 2023: ভোটের লড়াই একেবারে বাড়ির অন্দরমহলে, পঞ্চায়েত লড়াইয়ে দেওর-বৌদি
পঞ্চায়েত লড়াইয়ে দেওড় বৌদি!একিই বাড়িতে দেওড় পঞ্চায়েতে বিজেপি প্রার্থী হয়ে দাঁড়িয়েছে,ওপরদিকে বৌদি তৃনমূল কংগ্রেসের প্রার্থী বর্ধমানে। পূর্ব বর্ধমান জেলার রায়ান নং ১ ব্লকে পঞ্চায়েত ভোটে তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী শর্মিষ্ঠা ঘোষ,অন্যদিকে বিজেপির মনোনীত প্রার্থী হয়েছেন খোদ শর্মিষ্ঠা ঘোষের দেওর উদয় ঘোষ।
এরকমি ছবি ধরা পরলো ক্যামেরায় রবিবার বর্ধমানে ।কার্যত ঘোষ পরিবারে তিনজন দাদা বৌদি ও ভাই রাজনীতির সঙ্গে যুক্ত। বৌদির একমাত্র দেওর ,তৃণমূল কংগ্রেসের প্রার্থী শর্মিষ্ঠা ঘোষ জানান,রায়ান ১ নং ব্লকে যথেষ্ট উন্নয়ন হয়েছে, কিছু কাজ বাকি আছে সেগুলো ভোটে জেতার পর সমস্ত কাজ সম্পূর্ণ হয়ে যাবে।তবে গত পাঁচ বছর পঞ্চায়েত কর্মাধক্ষ্য আসীন থেকে এলাকায় যা কাজ হয়েছে তা দেখে মানুষ দুহাত ভরে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।

অন্যদিকে বিজেপি প্রার্থী অর্থাৎ শর্মিষ্ঠা ঘোষের দেওর জানান,সাত বছর ধরে বিজেপি করছি,এছাড়া এই এলাকায় বিজেপির হয়ে কেউ দাঁড়াচ্ছিলো না তাই একধাপ এগোতে বিজেপির হয়ে প্রার্থী হয়েছি, কিন্ত্ত নিজেরও মতামত ও স্বাধীনতা রয়েছে ,যেহেতু বিজেপিকে ভালো লাগে তাই বিজেপি করি। আর যদি এলাকার মানুষ আমায় ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে বিজেপিতে আরো একধাপ এগিয়ে যাবে।

পঞ্চায়েত নির্বাচনের মনোনয়ন নিয়েই যখন এতো অশান্তি তখন একই পরিবারের দুই দলের দুই প্রার্থী। সেখানে কোনও অশান্তি নেই কোনও ঝঞ্ঝাট। দিব্য রয়েছেন তাঁরা। নিজের মতো করে প্রচার চালিয়ে যাচ্ছেন দুই দলের প্রার্থী। একই বাডি়র দুই সদস্য হলেও কোনও অশান্তি নেই।












Click it and Unblock the Notifications