West Bengal Panchayat Election 2023: চোপড়ার ঘটনায় দায়ী নয় তৃণমূল, ভাঙড় নিয়ে কড়া মমতা
West Bengal Panchayat Election 2023: সামনেই পঞ্চায়েত নির্বাচন। আর সেই নির্বাচনের আগেই একেবারে রণক্ষেত্র বাংলা। উত্তর থেকে দক্ষিণ! কার্যত সর্বত্রই বোমা-গুলির শব্দে কেঁপে উঠছে একের পর এক জেলা।
শুধু তাই নয়, মনোনয়ন পর্বেই বাংলায় তিনজনের মৃত্যু হয়ে গিয়েছে। আর এর মধ্যেই আজ বৃহস্পতিবার সকাল থেকে রণক্ষেত্র ভাঙর। আর এই অবস্থার জন্যেই আইএসএফকেই দায়ী করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার ডায়মন্ডহারবারে গিয়েছেন মুখ্যমন্ত্রী। আর সেখানে পৌঁছেই সাংবাদিকদের মুখোমুখি হন তিনি।

আর সেখান থেকেই বাংলায় একের পর এক অশান্তি নিয়ে মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বিশেষ করে চোপড়া এবং ইসলামপুরে ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগ নেই বলেই দাবি তাঁর। শুধু তাই নয়, ভাঙরের ঘটনার জন্যেও আইএসএফকে দায়ী করেন মুখ্যমন্ত্রী। যদিও ভাঙরের ঘটনার জন্যে নির্বাচন কমিশনকেই দায়ী করেন স্থানীয় বিধায়ক নৌসদ সিদ্দিকি। পাশাপাশি তৃণমুলের জড়িত থাকার দাবিও তাঁর।
এদিন মমতা জানান, ইসলামপুর এবং চোপড়ার ঘটনার সঙ্গে তৃণমূল একেবারেই যুক্ত নয়। এমনকি টিকিট দেওয়ার ক্ষেত্রেও স্বচ্ছতা রাখা হয়েছে বলে দাবি প্রশাসনিক প্রধানের। বলেন, যারা করছে তাদের টিকিট দেওয়া হয়নি। তাদের কার্যকলাপে দল মোটেই সন্তুষ্ট নয়। ১১ শতাংশ বিশ্বাসযোগ্যতা দেখে মনোনয়ন দেওয়া হয়েছে। তবে চোপড়ার ঘটনা নিজেদের মধ্যে ঘটেছে বলে মন্তব্য করেন তৃণমূল নেত্রী। এজন্যে পুলিশকে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে।

পাশাপাশি এদিন ভাঙর নিয়েও কথা বলেন মুখ্যমন্ত্রী। একেবারে নাম না করে নৌসাদের আইএসএফকেই অশান্তির জন্যে দায়ী করেন। মুখ্যমন্ত্রী জানান, ভাঙড়ে বিরোধী যই জিতেছে তাঁরা উস্কানি দিচ্ছে। সাম্প্রদায়িক স্লোগান দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তাঁর। তবে এই হিংসার ঘটনায় তৃণমূল প্রতিবাদ করছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। অন্যদিকে এদিন বাম-বিজেপিকে একযোগে আক্রমণ করেন তিনি। বলেন, কয়েকটি নক্কারজনক রাজনৈতিক দল এই কাজ করছে। তবে একতরফা ভাবে কিছু হবে না! স্পষ্ট হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর। তাঁর কথায় মানুষ এর জবাব দেবেই।

বলে রাখা প্রয়োজন, ভাঙড় জুড়ে তাণ্ডব চলছে। ভাঙড়ের বিজয়গঞ্জ বাজারে তুমুল উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে। একাধিক গাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। তারমধ্যে আবার মুড়ি মুড়কির মতো বোমা পড়ছে। এমনকি গুলি চলারও অভিযোগ। পাশাপাশী চোপড়ায় বাম-কংগ্রেসের মিছিলে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে মনোনয়নের শেষ দিনে। বাম-কংগ্রেসের মিছিলে গুলি চালানোর অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ হয়ে এক বাম কর্মীর মৃত্যু হয়েছে চোপড়ায়।












Click it and Unblock the Notifications