West Bengal Panchayat Election 2023: গোটা রাজ্যে কেন্দ্রীয় বাহিনী দিয়েই পঞ্চায়েত নির্বাচন: হাইকোর্ট

West Bengal Panchayat Election 2023: কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তাতেই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। আগামী ৪৮ ঘন্টার মধ্যেই বাহিনী মোতায়েনের নির্দেশ কলকাতা হাইকোর্টের। যা রাজ্য নির্বাচন কমিশনের কাছে বড় ধাক্কা। শুধু তাই নয়, ধাক্কা রাজ্য সরকারের। আর এই নির্দেশকে স্বাগত জানিয়েছে বিজেপি সহ সমস্ত বিরোধী দলগুলিই। গণতন্ত্রের জয় বলছেন বিরোধীরা।

অন্যদিকে কুণাল ঘোষ জানিয়েছেন, কেন্দ্রীয় বাহিনী থাকুক কিংবা রঅ্যাজ পুলিশ। তৃণমূল বিপুল ভোটে জিতবে। বিরোধীদের সঙ্গে মানুষ নেই বলে স্পষ্ট বার্তা তৃণমূল নেতার।

high court

কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চে এই সংক্রান্ত মামলার শুনানি ছিল। সকালেই এই সংক্রান্ত মামলার শুনানিতেতে রাজ্য নির্বাচন কমিশনের ভুমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি। কেন নির্দেশ কার্যকর করা হল না তা নিয়ে প্রশ্ন তোলেন।

পাশাপাশি এখনও কোনও স্পর্শকাতর এলাকা চিহ্নিত করা গেল না তা নিয়েও ক্ষোভ প্রকাশ করে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। আর এরপরয়েই কেন্দ্রীয় বাহিনী সমস্ত জেলাতেই মোতায়েন করার ইঙ্গিতও দেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

central force

এখানেই শেষ নয়, রাজ্যেজুড়ে একের পর এক ঘটনার দিকেও নজর রাখে কল্কায়তা হাইকোর্ট। বিশেষ করে চোপড়া এবং ভাঙড়ে যেভাবে অশান্তি হয়েছে সে বিষয়ে প্রতিটা কলকাতা হাইকোর্টকে অবগত করা হয়।

শেষমেশ পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তাতেই হবে বলে স্পষ্ট জানিয়ে দিলে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ। এমনকি কীভাবে বাহিনী মোতায়েন হবে। টাকা কে দেবে সমস্ত গাইডলাইনও তৈরি করে দিয়েছে কলকাতা হাইকোর্ট

central force

আদালত জানিয়েছে, বাহিনী মোতায়েনের খরচ রাজ্য সরকার দেবে না। কমিশনের আবেদন মতো কেন্দ্রীয় বাহিনী স্বরাষ্ট্রমন্ত্রককে পাঠাতে হবে। আর সেই খরচ দেবে কেন্দ্রীয় সরকার। আগামী ৪৮ ঘন্টাতেই কার্যকর করতে হবে বলেও এদিন স্পষ্ট জানিয়ে আদালত। আর এরপর রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা কি হবে সেদিকেই নজর সবার।

বলে রাখা প্রয়োজন, আগামী ৮ জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচন। মনোনয়ন পর্ব থেকেই অশান্তি আবহ বাংলা জুড়ে। একের পর এক জায়গাতে বিরোধীদের মনোনয়ন না জমা দেওয়ার অভিযোগ। তবে আজ বৃহস্পতিবার মনোনয়নের একেবারে শেষদিনে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। চোপড়ায় একজন এবং ভাঙড়ে সকাল থেকে একজনের মৃত্যু হয়েছে। সেখানে দাঁড়িয়ে আদালতের এই নির্দেশ খুবই গুরুত্বপূর্ণ।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+