West Bengal Panchayat Election 2023: হিংসা বরদাস্ত নয়,পদক্ষেপ করা হবে, ভাঙড় থেকে কড়া বার্তা রাজ্যপালের
হিংসা বরদাস্ত নয়, কড়া পদক্ষেপ করা হবে। সন্ত্রস্ত ভাঙড় পরিদর্শন করে কড়া বার্তা রাজ্যপালের। অবাধ এবং সুষ্ঠু পঞ্চায়েত ভোট সুনিশ্চিত করতে হবে বলে কড়া বার্তা দিয়েছেন তিনি। রাজ্যপাল স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন ভাঙড়ে।
এদিন ভাঙড়ে রাজ্যপাল পৌঁছনোর পরেও যত্রতত্র পড়েছিল বোমা। পুলিশ প্রশাসন সেই বোমা সরানোর প্রয়োজন পর্যন্ত মনে করেননি। রাজ্যপালের নিরাপত্তারক্ষীরা সেই বোমা সরিয়ে নিয়ে যায়। রাজ্যপাল বলেছেন যা হয়েছে তা অত্যন্ত দুর্ভাগ্যজনক। কী হয়েছে তা জানতে কথা বলেছি। কিছু জায়গায় অনভিপ্রেত ঘটনা ঘটেছে। যৌথ ভাবে হিংসা রুখতে হবে।

তিনি বলেছেন হিংসা রুখতে যৌথ প্রয়াস জরকার। একসঙ্গে সকলে মিলে হিংসা রুখতে হবে। অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচন করাতে হবে বলে বার্তা দিয়েছেন তিনি। এর আগে ভাঙড়ের ঘটনা জানার পর রাজ্যপাল বলেছিলেন, শেষের শুরু হবে বাংলা থেকেই। তারপরেই তিনি ভাঙড়ে পৌঁছে যান তিনি।
ভাঙড় কলেজে রাজ্যপালকে অভিযোগ জানান আইএসএফ কর্মী সমর্থকরা। তাঁরা অভিযোগ করেন তাঁদের জোর করে আটকে রাখা হয়েছিল। সেকারণে তাঁদের প্রাণে মেরে ফেলার হুমকি েদখিয়ে ভয় দেখিয়ে আটকে রাখা হয় বলে অভিযোগ করে তারা। তারপরেই তাঁদের জোর করে আটকে রাখা হয়েছিল বলে অভিযোগ।

আজ রাজ্যপাল ভাঙড়ে গেলেও প্রটোকল মেনে যে জেলা শাসক এবং রাজ্যপালের উপস্থিতি থাকা উচিত সেটা দেখা যায়নি। রাজ্যপালকে অভ্যর্থনা জানানোর জন্য উপস্থিত ছিলেন একজন ডিজি পদ মর্যাদার পুলিশ অফিসার। তিনিই রাজ্যপালকে যাবতীয় তথ্য দেন। তারপরেই রাজ্যপাল বিজয়গঞ্জ বাজার পরিদর্শন করেন। কিন্তু রাজ্যপালের এই সফরে কোনও নেতামন্ত্রীকে দেখা যায়নি।
রাজ্যপাল আসবে জেনেও ভাঙড়ে এক এবং ২ নম্বর ব্লকের যত্রতত্র পড়ে থাকা বোমা উদ্ধার করে নিয়ে যায়নি পুলিশ। রাজ্যপালের নিরাপত্তারক্ষীরা সেই বোমা সরিয়ে নিয়ে যায়। তারপরেই কেন্দ্রীয় বাহিনীকে দেখা গিয়েছে ভাঙড়ে। রাজ্যপালের নিরাপত্তার জন্য ৮ জন কেন্দ্রীয় বািহনীর জওয়ানকে দেখা গিয়েছে সেখানে। তারপরে রাজ্যপাল ভাঙড়ের একাধিক জায়গা পরিদর্শন করেন।












Click it and Unblock the Notifications