West Bengal Panchayat Election 2023: ভাঙড়ে সরেজমিনে রাজ্যপাল, বিজয়গঞ্জ বাজারে স্থানীয়দের সঙ্গে কথা

কথা নয়, অ্যাকশন হবে। গতকাল কড়া বার্তা দিয়েছিলেন রাজ্যপাল। আজ সোজা পৌঁছে গেলেন হিংসা বিধ্বস্ত ভাঙড়ে। সেখানে পৌঁছেই বিডিও অপিসে না গিয়ে সোজা তিনি চলে যান বিজয়গঞ্জ বাজারে। সেখানে এখনও দগদগে গতকালের হিংসার ছবি।

বিডিও অফিস থেকে বিজয়গঞ্জ বাজারে হেঁটে যাওয়ার সময় পথে স্থানীয়দের সঙ্গে কথা বলেন িতনি। কী ঘটেছিল গতকাল। কতটা হিংসাত্মক পরিস্থিতি তৈরি হয়েছিল সেটা জানার চেষ্টা করেন তিনি। বিজয়গঞ্জ বাজারে আজ সকালেও উদ্ধার হয়েছে তাজা বোমা। থানা থেকে ঢিলছোড়া দূরত্বে একটি পোড়ো বাড়ির ভেতরে মিলেছে ৭ ব্যাগ তাজা বোমা।

ভাঙড়ে সরজমিনে রাজ্যপাল

ভাঙড়ে আজ রাজ্যপালকে স্বাগত জানানোর জন্য কোনও উচ্চ পদস্থ আধিকারিকরা ছিলেন না। ছিলেন একজন ডিএসপি মর্যাদার পুলিশ অফিসার। তাঁর কাছ থেকেই রাজ্যপাল সব তথ্য নেন। বিজয়গঞ্জ বাজার পরিদর্শন করার পরে তিনি সোজা চলে যান বিডিও অফিসে। সেখানে কথা বলেন বিডিও অফিসের আধিকারীকদের সঙ্গে। কথা বলেন বিডিওদের সঙ্গে। মনোনয়ন হলে পৌঁছে কথা বলেন সেখানকার কর্মীেদর সঙ্গে।

সেখানে মনোনয়ন জমার সময় কোথায় কোনও সমস্যা হয়েছিল কিনা সেটা জানতে চেয়ে কথা বলেন তিনি। সেখান ছেতে বেড়িয়ে তিনি ভাঙড় কলেজে যান। কলেজের অফিসে গিয়েছেন। সেখানে কলেজের অধ্যক্ষের সঙ্গে কথা বলেন। ভাঙড় কলেজে রাজ্যপালের সঙ্গে দেখা করতে পৌঁছে গিয়েছেন যাঁরা মনোনয়ন জমা দিতে পারেননি তাঁরা হাজির হয়েছেন। ভাঙড় ২ ব্লকের বিরোধী দলের প্রার্থীরা পৌঁছে গিয়েছেন ভাঙড় কলেজে।

ভাঙড়ে সরজমিনে রাজ্যপাল

রাজ্যপাল ভাঙড়ে এলেও জেলা শাসক এবং পুলিশ সুপারকে দেখা পাওয়া যায়নি। ছিলেন না কোনও নেতা মন্ত্রী বিধায়কও। বিজয়গঞ্জ বাজারে স্থানীয়দের সঙ্গে কথা বলেন। দোভাষীর মাধ্যমে তাঁদের কথা শোনেন তিনি।
এদিকে ভাঙড় কলেজে রাজ্যপালকে অভিযোগ জানােত হাজির হয়েছেন বিরোধীরা। তাঁদের মনোনয়ন দিতে দেওয়া হয়নি মারধর করা হয় বলে অভিযোগ। তাঁরা অভিযোগ করেছেন ভাঙড় ১ নম্বর ব্লকের ১৫০ জন প্রার্থী মনোনয়ন জমা দিতে পারেননি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+